OnePlus Nord সিরিজের নতুন স্মার্টফোন শীঘ্রই আন্তর্জাতিক ও ভারতীয় বাজারে এন্ট্রি নিতে চলেছে। OnePlus গত বছরের জুনে OnePlus Nord 2 স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানি গত মাসে ভারতে তাদের একটি নতুন লো বাজেট স্মার্টফোন OnePlus Nord CE 2 5G লঞ্চ করেছে। শীঘ্রই কোম্পানি আরেকটি স্মার্টফোন OnePlus Nord 2T লঞ্চ করার পরিকল্পনা করছে। 91mobiles.com আসন্ন OnePlus Nord 2T স্মার্টফোনের সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছে। আর আজকের এই পোস্টে আপনাদের এই স্মার্টফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানাবো।
OnePlus Nord 2T এর ডিজাইন
OnePlus Nord 2T স্মার্টফোনে ইউনিক রেয়ার ডিজাইন দেওয়া হবে। এই ফোনের ব্যাক প্যানেলে স্যান্ডস্টোন ফিনিশ এবং বড় ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। এই স্মার্টফোনগুলো কোম্পানির আসল OnePlus One এবং OnePlus 2 স্যান্ডস্টোন ব্ল্যাকের কথা মনে করিয়ে দেয়। ফোনের ক্যামেরা মডিউলটি একটি নীল রঙের ম্যাট ফিনিশের সাথে আসে। এই ক্যামেরা মডিউলে দুটি সার্কুলার রিং দেখা যায়। এই ক্যামেরা সেটআপের উপরের রিং টি প্রাইমারি ক্যামেরা হতে পারে এবং নীচের রিংটিতে দুটি সেকেন্ডারি ক্যামেরা সেন্সর থাকতে পারে। এর সাথে ক্যামেরার রিংয়ের পাশে দুটি এলইডি ফ্ল্যাশ দেওয়া যেতে পারে। যদি প্রাইমারি রিপোর্ট বিশ্বাস করা হয়, তাহলে এই ফোনটি প্লাস্টিকের ফ্রেম এর সাথে পেশ করা যেতে পারে।
OnePlus-এর আসন্ন স্মার্টফোনের ফ্রন্ট ডিজাইন এই মুহূর্তে প্রকাশ করা হয়নি। তবে সূত্র অনুযায়ী, OnePlus Nord 2T স্মার্টফোনে একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া যেতে পারে। বর্তমানে, OnePlus Nord 2T এর ডিজাইন সম্পর্কে এই অনেক তথ্য পাওয়া যাচ্ছে।
OnePlus Nord 2T এর সম্ভাব্য স্পেসিফিকেশন
OnePlus Nord 2T-এর স্পেসিফিকেশনও অনলাইনে লিক হয়েছে । ফোনটি সম্পর্কে বলা হচ্ছে যে এতে একটি 6.43-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের রেজলিউশন হবে 2400×1080 পিক্সেল এবং রিফ্রেশ রেট হবে 90Hz ।
OnePlus Nord 2T স্মার্টফোনটি MediaTek Dimensity 1300 প্রসেসরের সাথে আসতে পারে। অর্থাৎ, এই ফোনটি Nord 2-এর একটি আপগ্রেড ডিভাইস হবে যা MediaTek Dimensity 1200 প্রসেসর সহ আসছে। বলা হচ্ছে ফোনটিতে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হতে পারে। OnePlus-এর এই স্মার্টফোনটি Android 12 ভিত্তিক OxygenOS 12-এ চলবে।
যদি লিক হওয়া রিপোর্ট সত্যি হয় তাহলে OnePlus Nord 2T স্মার্টফোনে একটি 4,500mAh ব্যাটারি থাকবে, যা 80W SuperVOOC চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনের প্রাইমারি ক্যামেরা হবে 50MP, যেখানে 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2MP মনোক্রোম ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এই ফোনে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
OnePlus Nord 2T এর দাম
OnePlus Nord 2T মনে করা হচ্ছে যে এই ফোনটি এপ্রিল-মে মাসের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে। দাম সম্পর্কে কথা বললে, Nord 2T স্মার্টফোনটি ভারতে 30,000-40,000 টাকার সেগমেন্টে আসতে পারে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 30,000 টাকার কম দামে পাওয়া যেতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










