Home খবর এখানে লাইভ দেখুন OnePlus Nord CE4 ফোনের ভারতে লঞ্চ, জানা যাবে অফার এবং সেল ডিটেইলস

এখানে লাইভ দেখুন OnePlus Nord CE4 ফোনের ভারতে লঞ্চ, জানা যাবে অফার এবং সেল ডিটেইলস

ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE4। 1 এপ্রিল সন্ধ্যা 6টা বেজে 30 মিনিটে এই ফোনের লঞ্চ শুরু হবে। এই ইভেন্টের মঞ্চ থেকেই কোম্পানি ফোনটির দাম এবং সেল ডিটেইলস ঘোষণা করবে। একই সঙ্গে কোম্পানির পক্ষ থেকে Nord CE 4 5G ফোনের অফার ও স্কিম সম্পর্কেও ঘোষণা করা হবে। এই ফোনটি সম্পর্কে আগ্রহী ইউজারদের জন্য নিচে এই ফোনটির লাইভ ইভেন্ট সম্পর্কে জানানো হল।

OnePlus Nord CE4 লঞ্চ লাইভ লিঙ্ক

OnePlus Nord CE4 ফোনের দাম (লিক)

লিক অনুযায়ী এই ফোনটি 8জিবি RAM সহ লঞ্চ হবে এবং দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। টিপস্টার এই ফোনের 128জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 24,999 টাকা এবং 256জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 26,999 টাকা হবে বলে জানিয়েছে।

OnePlus Nord CE4 ফোনের স্পেসিফিকেশন

প্রসেসর: OnePlus এর পক্ষ থেকে আগেই বলা হয়েছে ভারতে OnePlus Nord CE 4 স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপষেট সহ লঞ্চ হবে। এতে 2.63 গিগাহার্টজ ক্লক স্পীডে কাজ করবে।

মেমরি: ভারতে OnePlus Nord CE 4 স্মার্টফোনটিকে 8জিবি RAM সহ লঞ্চ করা হবে। কোম্পানি পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটিতে 8জিবি ভার্চুয়াল RAM সহ ফিজিক্যাল RAM মিলিয়ে 16জিবি RAM পর্যন্ত পাওয়া যাবে।

ডিসপ্লে: OnePlus Nord CE 4 5G স্মার্টফোনটি ফুলএচডি+ স্ক্রিন সহ লঞ্চ করা হবে। এই ফোনটি এমোলেড প্যানেলে তৈরি 120হার্টজ রিফ্রেশ রেটে কাজ করবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord CE 4 5G স্মার্টফোনটিতে 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে জানা গেছে এই ফোনটি 100ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ লঞ্চ করা হবে।