Home খবর কনফার্ম হল OnePlus Nord CE 6 সিরিজের সেল ডেট, থাকবে 8000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং 50MP ক্যামেরা

কনফার্ম হল OnePlus Nord CE 6 সিরিজের সেল ডেট, থাকবে 8000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং 50MP ক্যামেরা

আগামী 7 মে ভারতে OnePlus তাদের নতুন Nord CE 6 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে OnePlus Nord CE 6 এবং OnePlus Nord CE 6 Lite ফোনগুলি পেশ করা হবে। আপকামিং ফোনগুলি সম্প্রতি লঞ্চ হওয়া Nord 6 ফোনের সস্তা মডেল হিসাবে লঞ্চ করা হবে। অন্যদিকে লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনের সেল ডেট জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord CE 6 এবং OnePlus Nord CE 6 Lite ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লঞ্চের পড়ের দিন অর্থাৎ 8 মে দুপুর 12টা থেকে OnePlus Nord CE 6 ফোনটির সেল শুরু হবে। অন্যদিকে 12 মে দুপুর 12টা থেকে OnePlus Nord CE 6 Lite ফোনটি কেনা যাবে। Amazon India, OnePlus এর অফিসিয়াল ওয়েবসাইট, এক্সপিরিয়েন্স স্টোর এবং সিলেক্টেড আউটলেটের মাধ্যমে স্মার্টফোন দুটি সেল করা হবে।


কোম্পানির বক্তব্য অনুযায়ী ভারতে OnePlus Nord CE 6 সিরিজ Snapdragon 7s Gen 4 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। যা মিড-রেঞ্জ সেগমেন্টে ভালো পারফরমেন্স দিতে সক্ষম। এই ফোনে 1,800 নিটস ব্রাইটনেস সাপোর্টেড 1.5K রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে বেশ কিছু গেমিঙের সময় 144FPS সাপোর্ট করবে। অর্থাৎ ইউজাররা দারুণ গেমিং উপভোগ করতে পারবেন।

OnePlus Nord CE 6 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল 8000mAh ব্যাটারি। আগের Nord CE 5 মডেলে 7100mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছিল। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে খুব সহজেই দুই দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। এতে ডুয়েল আক্সেসরিস OIS এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। তবে সেলফির জন্য ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

OnePlus Nord CE 6 Lite ফোনটি বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে MediaTek Dimensity 7400 Apex প্রসেসর দেওয়া হয়েছে। এটি 10 লক্ষের বেশি AnTuTu স্কোর পেতে সক্ষম। ফোনটিতে 144FPS পর্যন্ত গেম সাপোর্ট করবে। তবে BGMI এবং COD Mobile এর মতো গেমের ক্ষেত্রে 90FPS পাওয়া যাবে।

OnePlus Nord CE 6 Lite ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে। সাধারণত এই প্রাইস রেঞ্জে এই ডিসপ্লে দেখা যায় না। পাওয়ার ব্যাকআপের জন্য 7000mAh বড় ব্যাটারি থাকবে, যা দুই দিনের ব্যাকআপ দিতে সক্ষম। ফোনের ব্যাক প্যানেলে 50MP রেয়ার ক্যামেরা এবং 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

OnePlus Nord CE 6 এবং OnePlus Nord CE 6 Lite ফোন দুটি Android 16 বেস্ড OxygenOS 16 সহ লঞ্চ করা হবে, এর ফলে ইউজাররা লেটেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স করতে পারবেন।

গেমিং পারফরমেন্স এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য আসন্ন OnePlus Nord CE 6 ফোনটি ভালো অপশন হতে পারে। অন্যদিকে কম দামে Nord CE 6 Lite ফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। যারা বাজেট সেগমেন্টে দারুণ পারফরমেন্স সহ ফোন চাইছেন, সেইসব ইউজাররা আপকামিং ওয়ানপ্লাস সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।