7 মে ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE6 Lite স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে এল স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস তাদের ‘CE6’ সিরিজের পরিধি বিস্তার করে দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামী মাসে অর্থাৎ 7 মে ভারতে OnePlus Nord CE6 এবং Nord CE6 Lite ফোনগুলি লঞ্চ করা হবে। ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে OnePlus Nord CE6 ফোনের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। এবার লঞ্চের আগেই লিকের মাধ্যমে OnePlus Nord CE6 Lite ফোনের স্পেসিফিকেশন জানা গেছে।

OnePlus Nord CE6 Lite ফোনে MediaTek Dimensity 7400 Apex চিপসেট দেওয়া হতে পারে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং ওয়ানপ্লাস ফোনটি 6GB এবং 8GB RAM সহ লঞ্চ করা হতে পারে।

লিক অনুযায়ী OnePlus Nord CE6 Lite 5G ফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 1000nits হাই ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। অন্যদিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP64 রেটিং থাকতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord CE6 Lite 5G ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। তবে এই ফোনে রিভার্স চার্জিং টেকনোলোজি দেওয়া হবে কি না এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি।

Nord CE6 Lite ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটির ক্যামেরা মডিউলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য আপকামিং ওয়ানপ্লাস ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল ভারতে আসন্ন ফোনটি Vivid Mint এবং Hyper Black কালার অপশনে সেল করা হবে।

OnePlus Nord CE6 5G ফোনটি 8000mAh battery সহ লঞ্চ করা হবে। ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। একইভাবে চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিংফিচার সাপোর্ট করবে। এই ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হবে। OnePlus Nord CE6 5G ফোনটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং এটি IP66, IP68, IP69 এবং IP69K রেটিং সহ লঞ্চ করা হবে।

OnePlus Nord CE6 5G ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হবে। অন্যদিকে হেভি পারফরমেন্সের সময় ফোনটিকে ঠাণ্ডা রাখার জন্য এতে 33000mm² কুলিং এরিয়া দেওয়া হবে। এই ফোনটিতে ডেডিকেটেড Touch Reflex chip দেওয়া হবে, ফলে স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এই ওয়ানপ্লাস ফোনটিতে 144fps গেম খেলা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here