চীনে ওয়ানপ্লাস তাদের নতুন OnePlus Turbo 6 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে OnePlus Turbo 6 এবং OnePlus Turbo 6V স্মার্টফোনদুটি পেশ করা হয়েছে। এই স্মার্টফোনদুটি বড় 9,000mAh ব্যাটারি, শক্তিশালী পারফরমেন্স এবং হাই-লেভেল ডিউরেবিলিটি সহ লঞ্চ করা হয়েছে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Turbo 6 এবং OnePlus Turbo 6V স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
OnePlus Turbo 6 স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির ফুল HD+ প্লেক্সিবল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 1272×2772 পিক্সেল রেজোলিউশন, 60Hz থেকে 165Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, 100% DCI-P3 কালার গামুট, 1800 নিটস পীক ব্রাইটনেস এবং 330Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।
প্রসেসিঙের জন্য OnePlus Turbo 6 স্মার্টফোনটি Snapdragon 8s Gen 4 প্রসেসর ও ColorOS 16 এবং Android 16 সহ লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটিতে Adreno 825 GPU সহ 16GB পর্যন্ত LPDDR4X RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে।
OnePlus Turbo 6 স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 20x ডিজিটাল জুম সাপোর্টেড 2MP মোনোক্রম দেওয়া হয়েছে।। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 9,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
কানেক্টিভিটির জন্য OnePlus Turbo 6 স্মার্টফোনটিতে 5G, Wi-Fi 7, Bluetooth, NFC, GPS এবং USB Type-C ফিচার দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
ওয়ানপ্লাসের Turbo 6 সিরিজের কম দামের ভার্সন হিসাবে OnePlus Turbo 6V ফোনটি লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে একই সফটওয়্যার, ডিসপ্লে সাইজ এবং IP রেটিং রয়েছে। তবে প্রসেসিঙের জন্য এতে Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে।
OnePlus Turbo 6V স্মার্টফোনটিতে 12GB RAM এবং 512GB স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লেতে 1800 নিটস পীক ব্রাইটনেস এবং 300Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য OnePlus Turbo 6V স্মার্টফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP মোনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Turbo 6V স্মার্টফোনটিতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 9,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য OnePlus Turbo 6V স্মার্টফোনটিতে Wi-Fi 6, Bluetooth, NFC এবং USB Type-C সাপোর্ট করে।
চীনের বাজারে OnePlus Turbo 6V ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 1,899 ইউয়ান (প্রায় 24,300 টাকা), 12GB RAM + 256GB স্টোরেজ অপশন 2,099 ইউয়ান (প্রায় 26,900 টাকা) এবং 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 2,399 ইউয়ান (প্রায় 30,800 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।
OnePlus Turbo 6 স্মার্টফোনটি চারটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,299 ইউয়ান অর্থাৎ প্রায় 29,500 টাকা, 16GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 2,599 ইউয়ান অর্থাৎ প্রায় 33,300 টাকা, 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,799 ইউয়ান অর্থাৎ প্রায় 35,900 টাকা এবং টপ মডেল 16GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 3,099 ইউয়ান অর্থাৎ প্রায় 39,800 টাকা রাখা হয়েছে। উভয় স্মার্টফোনই চীনের বাজারে প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। 9 জানুয়ারী অর্থাৎ আগামীকাল থেকে স্মার্টফোনগুলির সেল শুরু হবে।
যারা বড় ব্যাটারি, শক্তিশালী পারফরমেন্স এবং প্রিমিয়াম ডিউরেবিলিটি সহ স্মার্টফোন খুঁজছেন, কোম্পানি এই OnePlus Turbo 6 সিরিজের মাধ্যমে সেই সব ইউজারদের টার্গেট করতে পারে। যারা চীনের ইউজার এবং মিড রেঞ্জে ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই সিরিজটি ভালো অপশন হতে পারে।
