গত বছর অর্থাৎ 2021 সালের নভেম্বর মাসে ফিলিপিন্সের মার্কেটে চাইনিজ স্মার্টফোন কোম্পানি Oppo তাদের Oppo A16K স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার মহেশ টেলিকমের পক্ষ থেকে জানানো হয়েছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে Oppo A16K ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। রিপোর্টে বলা হয়েছে কোম্পানির এই ফোনটি দেশের মার্কেটে 10,490 টাকা দামে সেল করা হতে পারে। এই পোস্টে আমরা Oppo A16K ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করব।
Oppo A16K এর ভারতীয় দাম
Mahesh Telecom একটি পোস্টার শেয়ারের মধ্যে দিয়ে Oppo A16K ফোনটির দাম সম্পর্কে জানিয়েছে। দেশের মার্কেটে এই ফোনটি 3GB র্যাম ও 32GB স্টোরেজসহ পেশ করা হবে। এই ফোনটি 10,490 টাকা দামে সেল করা হবে বলে জানা গেছে। এছাড়া ভারতে ফোনটি ব্লু ও ব্ল্যাক কালারে বিক্রি করা হবে।
Oppo A16K এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের OPPO A16K ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 × 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.52 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনটি 3ডি স্লিক ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে ওয়াটারড্রপ নচ যোগ করা হয়েছে। কোম্পানি এর নাম রেখেছে আইকেয়ার স্ক্রিন। এই ফোনটি মাত্র 7.9 এমএম চওড়া।
OPPO A16K ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম সহ কালার ওএস 11.1 এর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও জি35 চিপসেটে রান করে। আন্তর্জাতিক মার্কেটে এই ফোনটি 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং প্রয়োজন হলে এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানোর সুবিধা আছে।
ফোটোগ্ৰাফির জন্য OPPO A16K তে সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 4জি ভোএলটিই ও ডুয়েল সিম সাপোর্টেড OPPO A16K তে পাওয়ার ব্যাকআপের জন্য 4,230 এমএএইচের ব্যাটারি যোগ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










