Highlights
- বাজেট সেগমেন্টে লঞ্চ হতে পারে Oppo A2x এবং A2m।
- উভয় ফোনে ফ্ল্যাট এজ এবং ওয়াটার ড্রপ নচ ডিজাইন থাকতে পারে।
- ফোনগুলিতে 5000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
চাইনিজ মোবাইল ব্র্যান্ড ওপ্পো বাজেট সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। কোম্পানি Oppo A2x এবং Oppo A2m ফোনদুটি লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এর আগে এই ফোন TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এবার এই ফোনের রেন্ডার ইমেজ দেখা গিয়েছে। চলুন ডিটেইলসে দেখে নেওয়া যাক এই ফোনের ছবি এবং সম্ভাব্য স্পেসিফিকেশন। আরও পড়ুন: Jio ইউজারদী জন্য সুখবর! চুপিসারে আম্বানি পেশ করল নতুন OTT সহ প্রিপেইড প্ল্যান
Oppo A2x এবং Oppo A2m এর রেন্ডার
- MSPowerUser নামের ওয়েবসাইট আপকামিং Oppo A2x এবং Oppo A2m এর রেন্ডার লিক শেয়ার করেছে।
- ছবিতে উভয় ফোনেই ফ্ল্যাট এজ এবং ওয়াটারড্রপ নচ দেখা গেছে।
- ফোনের ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউলে দুটি সার্কুলার কাট আউট দেওয়া হয়েছে। এতে সিঙ্গেল ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে।
- ছবিগুলি দেখলে বঝ যায় দুটি ফোনের ডিজাইন অনেকটা একইরকম।
- এর মধ্যে Oppo A2x ফোনটি Black ও Lavender কালারে সামনে এসেছে, অন্যদিকে Oppo A2m ফোনটি হলুদ কালারে দেখা গেছে। টে বাজারে দুটি ফোনই তিনটি করে কালারে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।
- এছাড়া ব্যাক প্যানেলে নিচের দিকে ওপ্পোর ব্র্যান্ডিং রয়েছে।
Oppo A2x এবং Oppo A2m এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Oppo A2x এবং Oppo A2m ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন 720 x 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করতে পারে।
- চিপসেট: দুটি ফোনেই কোম্পানি 2.2Ghz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর যোগ করতে পারে। আশা করা হচ্ছে এতে মিডিয়াটেক প্রসেসর থাকবে।
- স্টোরেজ: এই ফোন দুটি স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে। এতে 8GB RAM + 128GB মেমরি এবং 12GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। তবে এখনও পর্যন্ত চার্জিং স্পীড সম্পর্কে জানা যায়নি।
- ক্যামেরা: দুটি ফোনেই 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
- ওএস: এই ফোন অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13 এ কাজ করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









