Home খবর মাত্র 13,999 টাকা দামে লঞ্চ হল OPPO A5x 5G, রয়েছে 6000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং মিলিটারি গ্রেড বডি

মাত্র 13,999 টাকা দামে লঞ্চ হল OPPO A5x 5G, রয়েছে 6000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং মিলিটারি গ্রেড বডি

ওপ্পো ভারতে তাদের নতুন মিড-রেঞ্জে Oppo A5x 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এটি গত বছরের A3x 5G ফোনের আপগ্রেড ভার্সন। এই ফোনটিতে নতুন MIL-STD-810H সার্টিফাইড বডি, IP65 ওয়াটার/ডাস্ট রেজিস্টেন্স শক্তিশালী 6000mAh বড় ব্যাটারি। এটি আগের মডেলের তুলনায় আরও বেশি মজবুত। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO A5x 5G ফোনের দাম, সেল ও অফার ডিটেইলস সম্পর্কে।

OPPO A5x 5G এর দাম, সেল ও অফার

OPPO A5x 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OPPO A5x 5G ফোনটিতে 6.67 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এর ফলে তীব্র রোঁদেও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে।

চিপসেট: ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর সহ 4GB LPDDR4X RAM দেওয়া হয়েছে, 4GB পর্যন্ত ভার্চুয়াল ফিচারের মাধ্যমে বাড়ানো যাবে। একইসঙ্গে 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে, এটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে 32MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরা সাহায্যে বেসিক ফটোগ্রাফি এবং সোশ্যাল মিডিয়া আপলোডের জন্য দারুণ কাজ করবে। UI ক্যামেরা মোডে AI সিন রেকগনেশন, পোট্রেট মোড এবং নাইট মোড সাপোর্ট করবে।

অপারেটিং সিস্টেম এবং অন্যান্য: ফোনটিতে Android 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে ক্লিয়ার, ফাস্ট এবং পাওয়ার এফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।

OPPO A5x 5G ফোনের নতুনত্ব

OPPO A5x 5G ফোনের বিকল্প

যারা এই বাজেট রেঞ্জে অপশন খুঁজছেন, তাদের জন্য realme C75 5G, vivo Y19 5G এবং iQOO Z10x ফোনগুলি একটি ভালো অপশন হতে পারে। এই তিনটি ফোনের দাম 14,000 টাকা রয়েছে। iQOO ফোনের আপগ্রেড Dimensity 7300 চিপসেট রয়েছে। একইসঙ্গে ক্যামেরা এবং ব্যাটারির দিক দিয়ে দারুণ অপশন হবে। অন্যদিকে ভিভো এবং রিয়েলমি ফোনগুলি একই চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। তাই এই বাজেট রেঞ্জে এই ফোনটিও একটি দুর্দান্ত অপশন হবে।