গত সপ্তাহে আমরা খবর দিয়েছিলাম টেক কোম্পানি ওপ্পো তাদের এ সিরিজের নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে এবং তারা খুব তাড়াতাড়ি তাদের Oppo A9x ফোনটি টৈক জগতে পেশ করে দেবে। কিছু দিন আগে থেকে বোনটি সম্পর্কে একাধিক লিক সামনে আসতে থাকে, সেই সমস্ত লিকের সমাপ্তি ঘটিয়ে কোম্পানি Oppo A9x ফোনটি লঞ্চ করে দিয়েছে। Oppo A9x আপাতত শুধু চীনে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে গ্লোবাল মার্কেটে পেশ করা হবে।
Airtel রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে এক্সট্রা ডেলি ডেটা
স্পেসিফিকেশন
কোম্পানির তরফ থেকে এই স্মার্টফোনটি ওয়াটারড্রপ নচ ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। Oppo A9x এ বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপর দিকে “ইউ” শেপের নচ দেওয়া হয়েছে। এই ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2340 পিক্সেল। ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য ওপ্পো এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 5 ব্যবহার করেছে।
Oppo A9x অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কোম্পানির ইউজার ইন্টারফেস কালার ওএস 6.0 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি70 চিপসেট দেওয়া হয়েছে। কোম্পানি Oppo A9x তে 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরি যোগ করেছে।
চারটি রেয়ার ক্যামেরা ও অসাধারণ ফিচারের সঙ্গে লঞ্চ হলো Honor 20 ও Honor 20 Pro, জেনে নিন দাম
ফোটোগ্ৰাফির জন্য Oppo A9x এ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে ভার্টিক্যাল শেপে দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেল 6পি প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই সেটআপের দ্বিতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের। Oppo A9x এ সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
Oppo A9x একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে সিকিউরিটির জন্য ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ভিওওসি 3.0 ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,020 এমএএইচের পাওয়ারফুল ব্যাটারী আছে। Oppo A9x চীনে 1,999 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে, ভারতীয় টাকায় এই দাম প্রায় 20,000 টাকার সমান। আশা করা হচ্ছে ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
