Home খবর ক্রস কান্ট্রি ওয়ারেন্টি দেবে Oppo, জেনে নিন বিস্তারিত

ক্রস কান্ট্রি ওয়ারেন্টি দেবে Oppo, জেনে নিন বিস্তারিত

ইউজারদের এক্সপেরিয়েন্স আরও ভালো করার জন্য টেক ব্র্যান্ড OPPO একটি নতুন ক্রস কান্ট্রি ওয়ারেন্টি সার্ভিস শুরু করেছে। এই স্কিমের আওতায় ইউজাররা ভারত সহ Gulf Cooperation Council (GCC) দেশে OPPO সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি, রিপেয়ার এবং আপগ্রেড সার্ভিস পাবেন। তবে আপাতত এই স্কিম শুধুমাত্র কিছু বাছাই করা ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য।

ওপ্পো ক্রস কান্ট্রি ওয়ারেন্টি সার্ভিস ডিটেইলস

বিনামূল্যে ওয়ারেন্টি সার্ভিস এবং সিস্টেম আপগ্রেড পাওয়ার জন্য ইউজারদের তাদের স্মার্টফোন, বিল এবং ওয়ারেন্টি কার্ড ভারত ও জিসিসি দেশের যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে গেলেই হবে। এর অধীনে ইউনাইটেড আরব এমিরেত, সৌদি আরব, ওমান, কাতার, বেহরিন এবং কুয়েতে সার্ভিস পাওয়া যাবে। আগামী 31 অক্টোবর থেকে আই সার্ভিস শুরু হচ্ছে।

মনে রাখতে হবে…..

কোম্পানির কথা অনুযায়ী সেলের পর ইউজার সার্ভিসের ক্ষেত্রে ওপ্পো প্রথম স্থান পেয়েছে। গ্রাহকদের মধ্যে 62% তাদের ইন স্টোর এক্সপেরিয়েন্সকে “অত্যন্ত সন্তোষজনক” রেটিং দিয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চ ফার্ম এই স্টাডি করেছিল এবং এতে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ডের 2,000 জনেরও বেশি গ্রাহকদের মধ্যে সার্ভে করা হয়েছে।