চীনের স্মার্টফোন কোম্পানি ওপ্পো ভারতে তাদের নতুন যাত্রা শুরু করতে চলেছে। এই নতুন পদক্ষেপের প্রভাব শুধুমাত্র কোম্পানির ওপর নয়, ভারতের মার্কেটের ওপরও পড়বে এবং এই উদ্দেশ্য নিয়েই আনা হচ্ছে নতুন সস্তা 5জি স্মার্টফোন OPPO F19 Pro।এতদিন শুধুমাত্র লিক পাওয়া গেছে, সেখানে দাঁড়িয়ে এবার স্বয়ং কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে শীঘ্রই ভারতে OPPO F19 Pro এবং OPPO F19 Pro+ 5G স্মার্টফোন লঞ্চ করা হবে।
আরও পড়ুন: 108MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে Realme X9 Pro, সঙ্গে থাকবে গেমিং প্রসেসর
কোম্পানির পক্ষ থেকে OPPO F19 Pro এবং OPPO F19 Pro+ 5G ফোনদুটি টীজ করা হয়েছে। শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে কোম্পানির এই আগামী সিরিজের ফোটো শেয়ার করা হয়েছে। এই ছবিতে বলিউডের অভিনেতা বরুণ ধাওয়ানকে হাতে ফোন নিয়ে দেখা গেছে। এর সঙ্গে OPPO F19 Pro এবং OPPO F19 Pro+ 5G এর নামও লেখা আছে। এই ফোটো থেকে বোঝা যাচ্ছে OPPO F19 Pro ফোনটি 4জি এবং OPPO F19 Pro+ 5G ফোনটি 5জি কানেক্টিভিটির সঙ্গে লঞ্চ করা হবে।
কেমন হবে সিরিজ?
কয়েক দিন আগে লিক হওয়া ফোনের পোস্টারে দুটি ডিভাইস দেখানো হয় এবং ফোনের ব্যাক প্যানেলে দেওয়া রেয়ার ক্যামেরা সেটআপে কোয়াড ক্যামেরা সেটআপ দেখা গেছে। OPPO F19 Pro এর ক্যামেরা সেটআপ অনেকটাই OPPO F17 Pro এর মতো যেখানে স্কোয়ার ফ্রেমের মধ্যে পাশাপাশি দুটি করে ক্যামেরা সেন্সর অবস্থিত। তবে এবারের ক্যামেরা ব্র্যাকেট আগের চেয়ে বড় এবং ক্যামেরার নিচে AI ক্যামেরা সম্পর্কে কোম্পানি কিছু লিখেছে। এছাড়া আগের মডেলের মতোই এতেও এলইডি ফ্ল্যাশ লাইট বডিতেই দেওয়া হয়েছে।
OPPO F19 Pro Plus 5G এর ক্যামেরা ডিজাইন কিছুটা আলাদা। এই ফোনের রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউলের মধ্যে একটি লাইনে তিনটি ক্যামেরা সেন্সর ও পাশে একটি সেন্সর, TEF Flash ও 5জি সম্পর্কে লেখা আছে। এক্ষেত্রেও ক্যামেরার নিচে এআই ক্যামেরা সম্পর্কে লেখা আছে। 5জি মডেলে প্রো মডেলের চেয়ে আলাদা ভাবে ক্যামেরার সঙ্গেই ফ্ল্যাশ দেওয়া হয়েছে। উভয় ফোনে ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন দেওয়া হয়েছে। তবে কোনো ফোনেই ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। তাই আশা করা হচ্ছে কোম্পানি এবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করবে।
এখনও পর্যন্ত ওপ্পো এফ19 সিরিজ সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে এই সিরিজের ফোনগুলি মার্চ মাসে লঞ্চ করা হতে পারে এবং কোম্পানি ফোনগুলি 30 হাজার টাকার বাজেটে সেল করবে। এই ফোনগুলি মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। প্রসঙ্গত এটি একটি 5জি চিপসেট। এই ফোনে 10এক্স জুম ফিচার দেখা যেতে পারে এবং এর জন্য টেলিফোটো লেন্স ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। এসব ছাড়া থাকবে ফাস্ট চার্জিং টেকনোলজি। এই ফোনগুলি অ্যান্ড্রয়েড 11 আউট অফ দি বক্স পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










