OPPO কিছুদিনের অপেক্ষার পরে আজকে শেষমেশ ইন্ডিয়াতে নিজের নতুন ‘এফ’ সিরিজের স্মার্টফোন OPPO F19s লঞ্চ করে দিলো। এই ওপ্পো মোবাইলটিকে কোম্পানির পক্ষ থেকে 19,990 টাকা দামে বাজারে আনা হয়েছে যা আগামী 3 অক্টোবর থেকে ইন্ডিয়াতে সেলের জন্য উপলব্ধ হবে। এই OPPO F19s ফোনটি 6GB RAM, 6.43 ইঞ্চি ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 662 চিপসেট সহ 5,000mAh Battery, 48MP Rear আর 16MP Front Camera সাপোর্ট করে।
OPPO F19s এর Specification
ওপ্পো এফ19এস স্মার্টফোনটিকে কোম্পানির পক্ষ থেকে পাঞ্চহোল ডিসপ্লে ডিজাইনে লঞ্চ করা হয়েছে। এই মোবাইল ফোনটি 2400 × 1080 পিক্সেল রেজল্যুশনের 6.43 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে যা 60 হার্টস রিফ্রেশরেট এবং 180হার্টস টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ওপ্পো নিজের নতুন ফোনটিকে অ্যামোলেড প্যানেলে তৈরি করেছে যা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে। OPPO F19s এর ডায়মেনশান 16.03×7.38×0.795cm, ওজন 175 গ্রাম এবং স্ক্রিন রেশিও 90.8 শতাংশ।
OPPO F19s কে অ্যান্ডয়েড 11 আধারিত কালারওএস 11 এ পেশ করা হয়েছে যার মধ্যে 2 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরের সাথে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটি অ্যাড্রিনো 610 জিপিইউ সাপোর্ট করে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 6 জিবি র্যামে লঞ্চ হয়েছে যা 5 জিবি এক্সটেন্ড র্যাম মেমোরিও সাপোর্ট করে। এই ফোনে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য OPPO F19s এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সাথে এফ/1.7 অ্যাপার্চার যুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যার সাথে এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আর এতো অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনটি এফ/2.4 অ্যাপার্চার যুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
OPPO F19s একটি ডুয়াল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। 3.5মিমি জ্যাক এবং বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথে পাওয়ার ব্যাক আপ করার জন্য এই ফোনে 5,000 এমএএইচের বড়ো ব্যাটারী দেওয়া হয়েছে যা SuperVOOC 2.0 টেকনিক সাপোর্ট করে। এই নতুন ওপ্পো মোবাইলটিকে 19,990 টাকা দামে Glowing Gold এবং Glowing Black কালারে কেনা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
