গীকবেঞ্চে লিস্টেড OPPO Find N3 Flip এর গ্লোবাল মডেল, শীঘ্রই হতে পারে লঞ্চ

Highlights

  • চীনে লঞ্চ হয়েছে OPPO Find N3 Flip।
  • ফোনটির গ্লোবাল মডেল গীকবেঞ্চে দেখা গেছে।
  • এতে 12GB পর্যন্ত RAM দেওয়া হতে পারে।

গত আগস্ট মাসে চীনে OPPO Find N3 Flip ফোনটি লঞ্চ করা হয়েছিল। তখন থেকেই এই ফোনের গ্লোবাল এবং ভারতীয় মার্কেটে লঞ্চের অপেক্ষা করা হচ্ছিল। কিছু দিন আগে গ্লোবাল ফোনটির একটি লিক ফটো দেখা গিয়েছিল। এবার এই ফোনটি সার্টিফিকেশন সাইট গীকবেঞ্চে দেখা গেছে। এখান থেকে এই ফোনের প্রসেসর, ওএস, RAM এর মতো বেশ কিছু তথ্য জানা গেছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের লিস্টিং সম্পর্কে। আরও পড়ুন: OnePlus Open ফোনটি আসলে OPPO Find N3, জানালো কোম্পানি

OPPO Find N3 Flip এর গীকবেঞ্চ লিস্টিং

  • নতুন ফোল্ডিং ফোন OPPO Find N3 Flip ফোনটি CPH2519 মডেল নাম্বার সহ বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে দেখা গেছে।
  • সাইটে ফোনটি সিঙ্গেল কোরে 1895 এবং মাল্টি কোরে 4655 পয়েন্ট পেয়েছে।
  • এই ফোনে 1.80Ghz বেস ক্লক স্পীড এবং 3.05Ghz ম্যাক্সিমাম ক্লক স্পীডের ক্ষমতাসম্পন্ন প্রসেসর থাকবে।
  • আশা করা হচ্ছে এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 প্রসেসর থাকবে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনে 12GB পর্যন্ত RAM যোগ করা হতে পারে।
  • এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে জানা গেছে।

OPPO Find N3 Flip এর স্পেসিফিকেশন (চীন)

  • ডিসপ্লে: এই ফোনে 6.80-ইঞ্চির FHD+ এমোলেড ইনার ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেটে কাজ করে। এর সঙ্গে এই ফোনে 3.26-ইঞ্চির এমোলেড কভার ডিসপ্লে রয়েছে।
  • চিপসেট: OPPO Find N3 Flip ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 চিপসেট যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-G715 Immortalis MP11 GPU দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এতে 16GB পর্যন্ত RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: OPPO Find N3 Flip ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 32MP টেলিফটো লেন্স রয়েছে। এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এতে 4300mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
  • অন্যান্য: OPPO Find N3 Flip ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, এনএফসি সহ ডুয়েল সিম 5জি, এইফি এবং ব্লুটুথের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।
  • ওএস: এই ফোনটি Android 13 এবং ColorOS 13.1 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here