Home খবর লঞ্চ হল Oppo Find N6 ফোল্ডেবল স্মার্টফোন, রয়েছে ‘Crease-Free’ ডিসপ্লে, 200MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি

লঞ্চ হল Oppo Find N6 ফোল্ডেবল স্মার্টফোন, রয়েছে ‘Crease-Free’ ডিসপ্লে, 200MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি

চাইনিজ মোবাইল কোম্পানি Oppo চীন ও কিছু সিলেক্টেড গ্লোবাল মার্কেটে তাদের নতুন বুক স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন Oppo Find N6 লঞ্চ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ইন্ডাস্ট্রির প্রথম “crease-free” ডিসপ্লে সহ স্মার্টফোন এবং এতে “Zero Feel” ক্রিজ টেকনোলজি ব্যাবহার করা হয়েছে। অর্থাৎ ফোনের মাঝখানে ভাঁজের জন্য যে লাইন দেখা যায় সেটিতে একদম ক্লিন এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Oppo Find N6 দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

চীনের বাজারে Oppo Find N6 ফোনটির 12GB + 256GB বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 9,999 অর্থাৎ প্রায় 1,34,100 টাকা। এক‌ইভাবে এই ফোনের 16GB + 512GB মডেল CNY 10,999 এবং 16GB + 1TB টপ মডেল CNY 11,999 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 1,47,500 টাকা এবং 1,61,000 টাকার কাছাকাছি। এই ফোনটির 1TB মডেলে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার সাপোর্ট রয়েছে। আগামী 20 মার্চ থেকে চীনে এই ফোনটি Deep Black, Golden Orange এবং Original Titanium কালার অপশনে সেল করা হবে।

Oppo Find N6 ফোনে টাইটেনিয়াম অ্যালয় ডোম হিঞ্জ দেওয়া হয়েছে, যা ফোল্ড হ‌ওয়ার পর ফোনটির থিকনেস দাঁড়ায় মাত্র 8.93mm। এই ফোনটির ওজন মাত্র 225 গ্ৰাম, ফলে এই ফোনটি স্লিম ও প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনের লিস্টে স্থান করে নিয়েছে।

Oppo Find N6 ফোনে 8.12 ইঞ্চির ফোল্ডেবল OLED ইনার ডিসপ্লে এবং 6.62 ইঞ্চির AMOLED কভার ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনটির উভয় স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর ফলে এই ফোনে প্রিমিয়াম ভিজুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য Oppo Find N6 ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 বেসড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Oppo Find N6 ফোনটি ফটোগ্রাফির দিক থেকেও যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফোনে Hasselblad টিউনিং সহ 200MP প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে, যা OIS এবং অটো ফোকাস সাপোর্ট করে। এর সঙ্গে এই সেট‌আপে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো লেন্স রয়েছে ও এই ক্যামেরা 3x অপটিক্যাল ও 120x ডিজিটাল জুম সাপোর্ট করে। এই ফোনটির উভয় স্ক্রিনে 20MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Oppo Find N6 ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে AI Pen সাপোর্ট, ডুয়েল স্পিকার, আই‌আর ব্লাস্টার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে দশ লক্ষ বার ফোল্ড সাইকেলের জন্য TUV Rheinland সার্টিফিকেশন যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP56, IP58 ও IP59 রেটিং রয়েছে।

যেসব ইউজাররা লেটেস্ট টেকনোলজি, প্রিমিয়াম ডিজাইন এবং ইনোভেটিভ ফোল্ডেবল এক্সপেরিয়েন্স পেতে চান তাদের জন্য Oppo Find N6 ফোনটি একটি আদর্শ বিকল্প। বাজারে উপস্থিত Samsung Galaxy Z Fold 7 এবং Google Pixel 10 Pro Fold এর মতো প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনগুলির সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। যারা ক্রিজ ছাড়া ডিসপ্লে, অসাধারণ ক্যামেরা এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন তাঁরা Oppo Find N6 ফোনটি কিনতে পারেন। তবে যেহেতু এই ফোনটির দাম অনেকটাই বেশি, তাই এই ফোনটি কেনার জন্য যথেষ্ট টাকা খরচ হবে। এছাড়াও যাদের অন্য ব্র্যান্ডের স্মার্টফোন পছন্দ তাঁরা বাজারে উপস্থিত অন্যান্য অপশন দেখতে পাবেন।