Home খবর শীঘ্রই ভারতে আসতে চলেছে OPPO Find X8, জেনে নিন ডিটেইলস

শীঘ্রই ভারতে আসতে চলেছে OPPO Find X8, জেনে নিন ডিটেইলস

সম্প্রতি ওপ্পো চীনে তাদের ফ্ল্যাগশিপ Find X8 সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। শীঘ্রই এই সিরিজের অধীনে OPPO Find X8 এবং OPPO Find X8 Pro স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। ওপ্পো ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইটে আপকামিং ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Find X8 স্মার্টফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে।

OPPO Find X8 এর ভারতীয় লঞ্চ

কোম্পানি ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ “OPPO Find X8 is Coming Soon” ট্যাগলাইন সহ টিজ করেছে। ব্র্যান্ডের ভারতীয় ওয়েবসাইটে আপকামিং ফোনের জন্য একটি পেজ তৈরি করা হয়েছে এবং এখানে লঞ্চের আগেই ফোনটির প্রমোশন করা হচ্ছে। যেসব ইউজাররা OPPO Find X8 সিরিজ পছন্দ করেন, তাদের এই পেজের মাধ্যমে উপহার এবং পুরস্কার হিসেবে OPPO Find X8 Magic Box দেওয়া হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OPPO Find X8 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। তবে পেজের ডিটেইলস দেখে আশা করা হচ্ছে আগামী 11 নভেম্বর অফিসিয়ালি এই সিরিজ লঞ্চ করা হবে। ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইটে তৈরি OPPO Find X8 series এর পেজ দেখার জন্য এখানে ক্লিক করুন

OPPO Find X8 সিরিজের দাম (চীন)

OPPO Find X8 এবং OPPO Find X8 Pro স্মার্টফোনদুটি চীনে 12GB RAM ও 16GB RAM এবং 256GB থেকে 1TB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। চীনের বাজারে Find X8 স্মার্টফোনের দাম প্রায় 49,500 টাকা থেকে শুরু করে 64,900 টাকা পর্যন্ত রাখা হয়েছে। একইভাবে Find X8 Pro স্মার্টফোনের দাম প্রায় 62,500 টাকা থেকে শুরু করে 76,900 টাকা পর্যন্ত রাখা হয়েছে। চীনের দামের তুলনায় এই স্মার্টফোনদুটির ভারতীয় দাম কিছুটা কম হতে পারে।

Oppo Find X8 এর স্পেসিফিকেশন

Oppo Find X8 Pro এর স্পেসিফিকেশন