Home খবর 32MP Selfie Camera এবং 5630mAh battery সহ ভারতের বাজারে এসে গেছে OPPO Find X8, জেনে নিন ডিটেইলস

32MP Selfie Camera এবং 5630mAh battery সহ ভারতের বাজারে এসে গেছে OPPO Find X8, জেনে নিন ডিটেইলস

ভারতে অফিসিয়ালি OPPO Find X8 সিরিজ লঞ্চ হয়ে গেছে। এই সিরিজের অধীনে কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে OPPO Find X8 এবং OPPO Find X8 Pro স্মার্টফোন পেশ করা হয়েছে। এই দুটি ফোনেই স্টাইলিশ লুক, অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন যোগ করা হয়েছে। 32MP ফ্রন্ট ক্যামেরা এবং 5630mAh ব্যাটারি সহ OPPO Find X8 ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OPPO Find X8 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

OPPO Find X8 ফোনে 19.8:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2760 × 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 4500nits ব্রাইটনেস, 3840Hz ডিমিং এবং Eye Comfort 4.0 ফিচার যোগ করা হয়েছে। এই স্ক্রিন Dolby Vision এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে।

পারফরমেন্স

এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 3.63GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 অক্টাকোর প্রসেসর রয়েছে। গেমিঙের জন্য এই ফোনে Cooling System এবং Trinity Engine দেওয়া হয়েছে।

স্টোরেজ

OPPO Find X8 ফোনে LPDDR5X RAM এবং UFS4.0 Storage টেকনোলজি যোগ করা হয়েছে। এই ফোনটি 12GB RAM + 256GB স্টোরেজ এবং 16GB RAM + 512GB স্টোরেজ সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

রেয়ার ক্যামেরা

এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT700 OIS প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Samsung 5KJN5 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.6 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT600 OIS টেলিফটো লেন্স রয়েছে। এই ক্যামেরা সেটআপ 3.5cm ফোকাল লেন্থ এবং Triple Prism Periscope সেন্সর তেকনলজি সাপোর্ট করে।

ফ্রন্ট ক্যামেরা

OPPO Find X8 ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। 1/2.74-ইঞ্চি মাপের এই Sony IMX615 সেন্সর এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং 21mm ফোকাল লেন্থ সাপোর্ট করে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,630mAh Silicon-Carbon Battery যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে। এই ফোনটির মাধ্যমে ইয়ারবাডস এবং স্মার্টওয়াচের মতো বিভিন্ন ডিভাইস চার্জ করার জন্য এতে 10W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

OPPO Find X8 ফোনের ফিচার

OPPO Find X8 ফোনের দাম

ভারতে OPPO Find X8 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 69,999 টাকা। একইভাবে 16GB RAM + 512GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল 79,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আগামী 3 ডিসেম্বর থেকে এই ফোনটির সেল শুরু হবে। ইউজাররা SBI ও HDFC ব্যাঙ্কের Cards ব্যাবহার করে ফোনটি কিনলে 10% ক্যাশব্যাক পাবেন এবং এতে 24 মাসের নো কস্ট ইএমআই এর অপশনও থাকবে। ভারতীয় বাজারে এই ফোনটি Star Grey এবং Space Black কালার অপশনে সেল করা হবে।