OPPO তাদের K14 Series এর দুটি ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। 10 আগস্ট থেকে নতুন দাম জারি করা হয়েছে। আপডেটেড প্রাইস লিস্ট অনুযায়ী Oppo K14X 5G এবং Oppo K14 5G ফোনের আলাদা আলাদা RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,000 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যারা OPPO K14 সিরিজের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, বর্তমানে তাদের ফোনটি কেনার জন্য বেশি টাকা খরচ করতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO K14 সিরিজের নতুন দামের ডিটেইলস সম্পর্কে।
OPPO K14X ফোনের নতুন দাম
OPPO K14X ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ অপশন 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 17,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইসঙ্গে ফোনের 4GB RAM +128GB স্টোরেজ অপশনের দাম 18,999 টাকা থেকে বাড়িয়ে 19,999 টাকা হয়ে গেছে।
Oppo K14X ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 2,000 টাকা বাড়িয়ে 20,999 টাকা থেকে 22,999 টাকা দামে সেল করা হচ্ছে।
OPPO K14 ফোনের নতুন দাম
OPPO K14 ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 2,000 টাকা বাড়নো হয়েছে। আগে ফোনটি 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে বর্তমানে 23,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে 6GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 24,999 টাকা থেকে বাড়িয়ে 25,999 টাকা হয়ে গেছে। এই সিরিজের টপ ভেরিয়েন্ট অর্থাৎ 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 1,000 টাকা বাড়িয়ে দিয়েছে। এই ভেরিয়েন্টের দাম 27,999 টাকা রাখা হয়েছিল, এখন 28,999 টাকা দামে কেনা যাচ্ছে।
OPPO K14x 5G ফোনের স্পেসিফিকেশন
OPPO K14x 5G ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 256ppi এবং 1125nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
OPPO K14x 5G ফোনটি Android 15 বেসড ColorOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OPPO K14x 5G ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী MediaTek Dimensity 6300 অক্টাকোর চিপসেট সহ Trinity Engine যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। একইসঙ্গে Reverse চার্জিং ফিচার ও সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য OPPO K14x 5G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/2.2 অ্যাপারর্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
OPPO K14 5G ফোনের স্পেসিফিকেশন
OPPO K14 5G ফোনে 1570 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 1125nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসিঙের জন্য OPPO K14 5G ফোনে MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO K14 5G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP Monochrome সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP69 রেটিং দেওয়া হয়েছে।
OPPO K14 সিরিজের দাম বাড়ানোর পর এই ফোনগুলি কেনার জন্য ইউজারদের বেশি টাকা খরচ করতে হবে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও ফোনের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে।











