লঞ্চের আগেই কনফার্ম হল OPPO K14X 5G স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হবে ফিচার

সম্প্রতি OPPO ভারতের বাজারে তাদের নতুন OPPO K14X 5G স্মার্টফোনটির লঞ্চ ডেট জানিয়েছে। আগামী 10 ফেব্রুয়ারি আপকামিং ফোনটি পেশ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনের মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। এবার এই মাইক্রো সাইটের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে ফোনের সফটওয়্যার, কালার অপশন এবং AI ফিচারের ডিটেইলস সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO K14X 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।

মাইক্রোসাইট অনুযায়ী আপকামিং OPPO K14X 5G ফোনটি বক্সের বাইরে Android 15 বেস্ড ColorOS 15 সহ কাজ করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্মার্টফোনটিতে 48 মাসের স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে Theft Protection এর মতো সেফটি ফিচার, Luminous Rendering Engine এবং Trinity Engine সাপোর্ট করবে। এর ফলে অসাধারণ সিস্টেম স্টেবিলিটি এবং ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স উপভোগ করা যাবে।

OPPO K14X 5G ফোনটি Ice Blue এবং Prism Violet কালার অপশনে লঞ্চ করা হবে। কোম্পানির জানিয়েছে ফোনের Ice Blue ভেরিয়েন্টে বিশেষ করে আইস-কুল ফিল দেওয়া জন্য ডিজাইন করা হচ্ছে। এর ফলে অসাধারণ লুকের পাশাপাশি প্রিমিয়াম ফিল পাওয়া যাবে।

এর আগে OPPO জানিয়েছিল K14X 5G ফোনটি 6,500mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এই ব্যাটারির রেটেড ক্যাপাসিটি 6,335mAh হবে। এই ফোনটিতে 45W ফাস্ট ওয়ার্ড চার্জিং সাপোর্ট করবে। একইসঙ্গে 5W (5V x 1A) রিভার্স চার্জিং উপভোগ করা যাবে।

ডিসপ্লের জন্য OPPO K14X 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ LCD প্যানেল দেওয়া হবে। এতে 1,125 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে বলেও জানা গেছে।

OPPO K14X 5G ফোনটিতে AI Eraser 2.0 সাপোর্ট করবে। এর ফলে যেকোনো ছবির অপ্রয়োজনীয় অংশ একটি টাচের সাহায্যে সরিয়ে দেওয়া যাবে। অন্যদিকে ছবির ব্যাকগ্রাউন্ড অটোম্যাটিকালি রিক্রিয়েট করা যাবে। এছাড়া ফোনটিতে Dual-View Video ফিচারও রয়েছে। এর ফলে ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরার মাধ্যমে একইসঙ্গে ভিডিও রেকর্ডিং করা যাবে।

Flipkart মাইক্রোসাইটের কন্ডিশন সেকশন অনুযায়ী আপকামিং OPPO K14X 5G ফোনটি 128GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হবে। যদি নতুন ফোনটিতে ইউজারদের কোনো ধরনের কোয়ালিটি বা ম্যানুফ্যাকচারিং সমস্যার সম্মখিন হতে হয়, সেই সমস্যার সমাধানের জন্য কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 30 দিনের রিপ্লেয়েসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হবে।

যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, ফাস্ট চার্জিং এবং অ্যাফোডেবল 5G স্মার্টফোন খুঁজছেন, কোম্পানি OPPO K14x 5G ফোনটির মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করতে চাইছেন। এই ফোনটি মূলত স্টুডেন্ট, দৈনন্দিন ব্যাবহার এবং মাল্টি-টাস্কিঙের জন্য একটি ভালো অপশন হতে পারে। এই ফোনটি POCO M8, Redmi 14C এবং Lava Blaze X ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা বড় ব্যাটারি, স্মুথ পারফরমেন্স ও সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং ফাস্ট চার্জিং সহ ফোন খুঁজছেন, তাদের জন্য OPPO K14x 5G ফোনটি দারুণ অপশন হতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা 10 ফেব্রুয়ারি লঞ্চের দিন এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here