চাইনিজ মোবাইল কোম্পানি OPPO তাদের হোম মার্কেট চীনে নতুন ‘K15’ সিরিজ লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OPPO K15 Pro এবং OPPO K15 Pro+ নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। সিরিজের টপ মডেল OPPO K15 Pro+ ফোনটির ডিটেইলস সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে OPPO K15 Pro ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। এখনও পর্যন্ত নিশ্চিত নয়, তবে শোনা যাচ্ছে এই ফোনটি ভারতের বাজারে OPPO K15 Turbo নামে লঞ্চ করা হবে।
OPPO K15 Pro 5G ফোনে 2760 × 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত এই ফোনটি ব্যাবহার করলেও চোখের কম ক্ষতি হবে।
প্রসেসিঙের জন্য OPPO K15 Pro 5G ফোনে MediaTek Dimensity 8500 SUPER চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.2GHz থেকে 3.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mail-G720 MC8 GPU দেওয়া হয়েছে। এই ফোনে Swift Cooling Engine যোগ করা হয়েছে, যা অত্যন্ত দ্রুত ফোনের হীট বাইরে বের করতে সক্ষম।
OPPO K15 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সরের সঙ্গে f/2.2 অ্যাপার্চার ও 116° FoV এর ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.4 অ্যাপার্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO K15 Pro 5G ফোনে 7500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটি Android 16 বেসড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP69 রেটিং যোগ করা হয়েছে।
OPPO K15 Pro 5G ফোনে কানেক্টিভিটি ফিচার হিসাবে Wi-Fi 6, Bluetooth 5.4 ও NFC সহ Infrared সেন্সর রয়েছে। এই ফোনে 12GB LPDDR5X RAM দেওয়া হয়েছে, যা স্মুথ এবং ফাস্ট মাল্টি টাস্কিং করতে সক্ষম। ফাস্ট ডেটা ট্রান্সফারের জন্য এই ফোনে UFS 3.1 স্টোরেজ টেকনোলজি যোগ করা হয়েছে। এই ফোনে 3D microporous + microchannel ডুয়েল হীট কন্ডাকশন এরিয়া রয়েছে, যা হেভি প্রসেসিঙের সময় ফোনটি ঠান্ডা রাখতে সাহায্য করবে।
চীনের বাজারে OPPO K15 Pro 5G ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ সহ বেস মডেল 2999 ইউয়ান অর্থাৎ প্রায় 40 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে এই ফোনটির 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 3499 ইউয়ান অর্থাৎ প্রায় 47 হাজার টাকা। চীনে এই ফোনটি Golden Legend, Radiant Dust, Origin Grey এবং Cyber Wings কালার অপশনে সেল করা হবে।
