গেমিং প্রেমীদের জন্য ওপ্পো তাদের নতুন OPPO K15 Pro Plus স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ‘কে’ সিরিজের অধীনে OPPO K15 Pro+ 5G স্মার্টফোনটি পেশ করা হয়েছে। চীনের বাজারে OPPO K15 Pro স্মার্টফোনটিও লঞ্চ করা হয়েছে। OPPO K15 Pro স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 8000mAh ব্যাটারি, 12GB RAM এবং MediaTek Dimensity 9500s প্রসেসর সহ OPPO K15 Pro+ 5G স্মার্টফোনটির ডিটেইলস সম্পর্কে।
চীনের বাজারে OPPO K15 Pro+ 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টে 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশনের দাম 3699 ইউয়ান অর্থাৎ 49,990 টাকা রাখা হয়েছে। অন্যদিকে OPPO K15 Pro+ ফোনের টপ ভেরিয়েন্ট 12GB RAM + 512GB স্টোরেজ অপশন 4199 ইউয়ান অর্থাৎ 56,599 টাকা কাছাকাছি দামে পেশ করা হয়েছে।
চীনের বাজারে OPPO K15 Pro+ 5G স্মার্টফোনটি Photodust এবং Origin Gray কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই উভয় ফোনদুটিতেই গ্লাস প্যানেল ব্যাবহার করা হয়েছে। অন্যদিকে কোম্পানির একটি মডেল শিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, এটি Cyber Wings কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
OPPO K15 Pro+ 5G স্মার্টফোনটিতে 2772 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K প্যানেল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই OLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট, 330Hz টাচ স্যাম্পেলিং রেট, 450PPI এবং 1800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রসেসিঙের জন্য OPPO K15 Pro+ 5G স্মার্টফোনটিতে 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.4গীগাহার্টস থেকে 3.73গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9500s অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে Swift Cooling Engine রয়েছে, এর ফলে খুব দ্রুত ইন্টারনাল হিট বেড়িয়ে যায় এবং ফোনটির টেম্পারেচার 5°C পর্যন্ত কমতে সাহায্য করে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 7000mm² Extra-large VC চেম্বার দেওয়া হয়েছে।
OPPO K15 Pro+ 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত ও 116° ফিল্ড অব ভিউ (FOV) সাপোর্টেড 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ওপো স্মার্টফোনটিতে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO K15 Pro+ 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই OPPO স্মার্টফোনটি Android 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য এতে Arm Mali-G925 MC12 GPU দেওয়া হয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য OPPO K15 Pro+ 5G স্মার্টফোনটি IP69 রেটিং রয়েছে। কানেক্টিভিটির জন্য OPPO K15 Pro+ স্মার্টফোনটিতে Wi-Fi 6, Bluetooth 5.4 এবং NFC সহ Infrared সেন্সর রয়েছে।
