Home খবর ভারতে লঞ্চ হলো Oppo K3, 8 জিবি র‍্যাম ও পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে দাম মাত্র 16,990 টাকা থেকে শুরু

ভারতে লঞ্চ হলো Oppo K3, 8 জিবি র‍্যাম ও পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে দাম মাত্র 16,990 টাকা থেকে শুরু

এই মাসের শুরুতেই আমরা জানিয়েছিলাম Oppo India ভারতে তাদের কে সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Oppo K3 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আমরা আরও জানিয়েছিলাম ফোনটি 19 জুলাই লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি অফিসিয়ালি পেশ করে দেওয়া হয়েছে। Oppo K3 ভারতে 16,990 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 23 জুলাই থেকে শপিং সাইট আমাজনে সেল করা হবে।

12 জিবি র‍্যামের সঙ্গে ASUS ফোন লিস্টেড হলো ওয়েবসাইটে, লঞ্চ হবে 23 জুলাই

ডিজাইন
কোম্পানির তরফ থেকে Oppo K3 ফোনটি পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে পেশ করা হয়েছে, যার ফলে এই ফোনটি ফুল ভিউ বেজল লেস ডিসপ্লে সাপোর্ট করে। ফোনটির তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে। এই ফোনে কোনো নচ নেই। পপ আপ ক‍্যামেরা ফোনের মাঝখানে অবস্থিত, যা সেলফির কম‍্যান্ড দিলে ফোন বডির বাইরে বেরিয়ে আসে।

স্পেসিফিকেশন
ওপ্পো তাদের Oppo K3 ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দিয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কোম্পানির ইউজার ইন্টারফেস কালার ওএস 6.0 সহ পেশ করা হয়েছে। Oppo K3 তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেট দেওয়া হয়েছে যা 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কাজ করে।

Realme X এর পর কোম্পানি আনতে চলেছে সবচেয়ে শক্তিশালী ফোন, এতে থাকবে ফ্ল‍্যাগশিপ প্রসেসর

ভারতে Oppo K3 এর দুটি র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্ট দুটি 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ও 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত। দুটি ভেরিয়েন্টেই মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। Oppo K3 তে গেম বুস্ট 2.0 ফিচার আছে যা গেম প্রেমীদের ল‍্যাগ ফ্রি ও স্মুথ পারফরম্যান্স দেয়।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। OPPO K3 তে সেলফির জন্য 16 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য এই ফোনে ভিওওসি 3.0 ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,765 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

Samsung Galaxy Note 10 ও Galaxy Note 10+ এর দাম হলো লিক, লঞ্চ হবে 7 আগস্ট

দাম
OPPO K3 এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 16,990 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 19,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি নেবুলা পার্পল, মর্নিং হোয়াইট ও সিক্রেট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে 23 জুলাই থেকে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন