বিগত বেশ কিছু দিন ধরে OPPO K9 Pro ফোনটি সম্পর্কে বিভিন্ন লিক রিপোর্ট পাওয়া যাচ্ছে। এই ফোনটি একটি 5G স্মার্টফোন হতে চলেছে এবং এই ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশনও এত দিনে লিকের মাধ্যমে জানা হয়ে গেছে। এবার স্বয়ং ওপ্পো ফোনটির লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। আগামী 26 সেপ্টেম্বর OPPO K9 Pro 5G ফোনটি টেক জগতে পা রাখতে চলেছে। আপাতত ফোনটি চীনের মার্কেটে প্রথম লঞ্চ করা হবে যা ধীরে ধীরে বিশ্বের অন্যান্য মার্কেটে পেশ করা হবে।
OPPO K9 Pro 5G এর লঞ্চ
কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী 26 সেপ্টেম্বর চীনে OPPO K9 Pro 5G ফোনটি লঞ্চ করা হবে। চীনের শপিং সাইট Suning এবং JD তে ফোনটির প্রোডাক্ট পেজ ইতিমধ্যে লাইভ করে দেওয়া হয়েছে। কোম্পানির শেয়ার করা OPPO K9 Pro 5G এর লঞ্চ টীজারে ফোনটি শোকেস করা হয়েছে ফলে ফোনটির রেয়ার ডিজাইন লঞ্চের আগেই দেখা হয়ে গেছে। মনে করা হচ্ছে 26 সেপ্টেম্বর চীনের মার্কেটে লঞ্চের পর খুব তাড়াতাড়ি ফোনটি ভারতেও চলে আসবে।
OPPO K9 Pro 5G এর স্পেসিফিকেশন
বিভিন্ন মিডিয়া রিপোর্ট, সার্টিফিকেশন সাইট ও লিক রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনটি 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.43 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লেসহ লঞ্চ করা হবে। অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস ছাড়াও প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 চিপসেট থাকবে বলে জানা গেছে। আরও জানা গেছে এতে 12 জিবি র্যাম থাকবে।
OPPO K9 Pro 5G এর টীজার ইমেজে স্পষ্ট বলা হয়েছিল এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,500 এমএএইচের ব্যাটারি থাকবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










