Highlights
- Oppo Reno 10 Pro+ ফোনে 14 5G Bands দেওয়া হয়েছে।
- এই ফোনে 32MP সেলফি ক্যামেরা সাপোর্ট রয়েছে।
- RAM সম্প্রসারণের কারণে এই ফোনে 20GB RAM এর সাপোর্ট পাওয়া যায়।
Oppo আজ ভারতীয় মার্কেটে তাদের লেটেস্ট ‘Reno 10’ সিরিজ পেশ করেছে। এই সিরিজের অধীনে তিনটি 5G ফোন OPPO Reno 10, Reno 10 Pro এবংOPPO Reno 10 Pro+ লঞ্চ হয়েছে। এই তিনটি OPPO মোবাইলই আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সাপোর্ট করে। এই সিরিজের OPPO Reno 10 5G ফোনটি সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এবং OPPO Reno 10 Pro 5G সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। এছাড়া সিরিজের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী মডেলটি হল Reno 10 Pro+ স্মার্টফোন। এই পোস্টে আপনাদের এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Jio ইউজারদের জন্য সুখবর! কোম্পানির সাইটে তালিকাভুক্ত 19 টাকা এবং 29 টাকা দামের ডেটা প্ল্যান
OPPO Reno 10 Pro+ 5G ফোনের দাম
Oppo Reno 10 Pro Plus 5G ফোনটি ভারতে একটি সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। Reno 10Pro+ 5G ফোনটি 54,999 টাকা দামে লঞ্চ হয়েছে। এই ফোনটি Glossy Purple এবং Silvery Grey কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে।
OPPO Reno 10 Pro+ 5G ফোনের স্পেসিফিকেশন
- 6.74″ 120Hz AMOLED স্ক্রিন
- Qualcomm Snapdragon 8+ Gen 1
- 20GB RAM (12GB RAM + 8GB RAM)
- 50MP+64MP+8MP রেয়ার ক্যামেরা
- 32MP সেলফি ক্যামেরা
- 4,700mAh ডুয়াল সেল ব্যাটারি
- 100W SUPERVOOC ফ্ল্যাশ চার্জ
স্ক্রিন: এই ফোনে 2772 × 1240 পিক্সেল রেজলিউশন সহ 6.74-ইঞ্চি Full HD+ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 3D AMOLED প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এছাড়াও এই ফোনটিতে একটি গ্লাস প্রোটেকশন যুক্ত ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রসেসর: এই Oppo মোবাইলটি Android 13 বেসড ColorOS 13-এ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের নির্মিত Qualcomm Snapdragon 8+ Gen 1 অক্টা-কোর প্রসেসর রয়েছে যা 1.8GHz থেকে 3GHz পর্যন্ত ক্লকস্পিডে রান করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 730 GPU রয়েছে। আরও পড়ুন: NBTC-তে তালিকাভুক্ত Vivo Y27 5G এবং 4G ডিভাইস, জেনে নিন স্পেসিফিকেশন
RAM-মেমরি: Oppo Reno 10 Pro+ 5G ফোনে 12 GBRAM এবং 256 GB মেমরি রয়েছে যা LPDDR5 RAM এবং UFS3.1 স্টোরেজ টেকনোলজিতে কাজ করে। এই ফোনটি 8GB র্যাম প্লাস ফিচার সাপোর্ট করে যা Reno 10 Pro+ 5G ফোনটিকে 20GB র্যাম পাওয়ার প্রদান করে।
রেয়ার ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা F/2.5 অ্যাপারচার যুক্ত একটি 64-মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্সের সাথে কাজ করে। ফোনের ব্যাক ক্যামেরাটি OIS টেকনোলজি সাপোর্ট করে যা 3× অপটিক্যাল জুম থেকে 120× ডিজিটাল জুম অফার করে।
ফ্রন্ট ক্যামেরা: OPPO Reno 10 Pro+ 5G ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। এটি একটি 5P লেন্স যা F/2.4 অ্যাপারচার এবং 90° FOV এর সঙ্গে কাজ করে। আরও পড়ুন: জেনে নিন Instagram Reels-এ মিউজিক যোগ করার পদ্ধতি
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 10 Pro Plus 5G ফোনে একটি 4,700mAh ডুয়াল-সেল ব্যাটারি রয়েছে যা Oppo ব্যাটারি হেলথ ইঞ্জিনের সাথে অপ্টিমাইজ করা হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী এই ফোনের ব্যাটারি 4 বছর পর্যন্ত ঠিক থাকবে।
চার্জিং: নতুন Oppo Reno ফোনটিতে 100W SuperVOOC ফ্ল্যাশ চার্জ দেওয়া হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই ফোনএটি মাত্র 27 মিনিটে 0 থেকে 100% পর্যন্ত ফুল চার্জ হয়ে যাবে।
অন্যান্য ফিচার: OPPO Reno 10 Pro+ ফোনে 14 5G ব্যান্ড দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে ব্লুটুথ এবং ওয়াইফাই-এর মতো ফিচারগুলির সাথে NFC এবং IR রিমোট কন্ট্রোলের মতো অপশনগুলিও রয়েছে। সঙ্গীত প্রেমীদের জন্য এই ফোনে Dual Track Stereo Speaker এবং Dirac audio Tuner ও দেওয়া হয়েছে। আরও পড়ুন: 0 টাকার Jio Phone থেকে 999 টাকার Jio Bharat 4G ফোন পর্যন্ত Jio এর 6 বছরের যাত্রাপথ কেমন ছিল? জেনে নিন বিস্তারিত
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











