Home খবর ভারতের BIS সহ একাধিক সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হল OPPO Reno 12F স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

ভারতের BIS সহ একাধিক সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হল OPPO Reno 12F স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

OPPO Reno 12F মডেল নম্বর CPH2637 সহ তালিকাভুক্ত হয়েছে। এই ফোনটি শীঘ্রই ভারত সহ অন্যান্য মার্কেটে লঞ্চ হতে পারে। এই ফোনে 50MP ফ্রন্ট লেন্স থাকতে পারে। Oppo হোম মার্কেট চীনে Reno 12 সিরিজ লঞ্চ করেছে। শীঘ্রই এই সিরিজটি ভারতসহ অন্যান্য মার্কেটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। যদিও লঞ্চের তারিখ এখনও সামনে আসেনি, তার আগে OPPO Reno 12F সিরিজের আরেকটি মডেল BIS, TDRA, EEC এবং ক্যামেরা FV5 সার্টিফিকেশনে তালিকাভুক্ত হয়েছে। যার কারণে মোবাইলটি তাড়াতাড়ি লঞ্চ হওয়ার সম্ভাবনা বেড়েছে।

OPPO Reno 12F TDRA তালিকা

OPPO Reno 12F BIS তালিকা

TDRA-তে সামনে আসা CPH2637 মডেলটি BIS প্ল্যাটফর্মেও দেখা গেছে। তালিকা অনুযায়ী OPPO Reno 12F ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ পারে। এছাড়া ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন বা ফিচারগুলির সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

OPPO Reno 12F ক্যামেরা ডিটেইলস

OPPO Reno 12F ফোনটি ক্যামেরা FV5 প্ল্যাটফর্মেও জায়গা পেয়েছে। যেখানে এর ক্যামেরা ফিচার প্রকাশ করা হয়েছে।রিপোর্ট অনুযায়ী, ফোনটির ব্যাকে একটি 12.5MP প্রাইমারি ক্যামেরা থাকবে। এটি পিক্সেল বাইন্ডিং সহ একটি 50MP সেন্সর হতে পারে। প্রাইমারি লেন্স f/1.8 অ্যাপারচার এবং 4.0mm ফোকাল লেন্থের সাথে পেয়ার করা যেতে পারে। এই ডিভাইসের সামনে একটি 8MP সেন্সর থাকবে, যা লঞ্চের সময় একটি 50MP লেন্স রুপে পাওয়া যেতে পারে। এটি f/2.4 অ্যাপারচার এবং 3.2mm ফোকাল লেন্থ সাপোর্ট করতে পারে।

OPPO Reno 12F EEC লিস্টিং