Home খবর 50MP Selfie ক্যামেরা, 3D Curved স্ক্রিন এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল OPPO Reno 13 Pro

50MP Selfie ক্যামেরা, 3D Curved স্ক্রিন এবং 12GB RAM সহ ভারতে লঞ্চ হল OPPO Reno 13 Pro

আজ ওপ্পো তাদের নতুন ‘রেনো 13’ সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে নতুন OPPO Reno 13 5G এবং OPPO Reno 13 Pro স্মার্টফোনদুটি পেশ করা হয়েছে। এই ফোনদুটি স্টাইলিশ লুক, অসাধারণ ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছে। এই সিরিজের OPPO Reno 13 5G ফোনটির সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno 13 Pro ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno 13 Pro এর দাম

OPPO Reno 13 Pro ফোনটি 12GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। ফোনের দুটি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 49,999 টাকা এবং 54,999 টাকা রাখা হয়েছে। আগামী 11 জানুয়ারি থেকে Reno 13 Pro ফোনটি Graphite Grey এবং Mist Lavender কালার অপশনে সেল করা হবে।

OPPO Reno 13 Pro এর ক্যামেরা

OPPO Reno 13 Pro ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত এবং 84° FOV ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল সোনি আইএমএক্স890 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেন্সারে OIS এবং অটোফোকাস ফিচার যোগ করা হয়েছে।

OPPO Reno 13 Pro ফোনের সেকেন্ডারি এফ/2.8 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন এবং 30° FOV ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল ISOCELL JN5 Telephoto সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে 3.5× optical এবং 120× digital জুম সহ OIS ও AF ফিচার সাপোর্ট করে।

OPPO Reno 13 Pro 5G ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এফ/2.2 অ্যাপারর্চারযুক্ত এবং 115° ফিল্ড অফ ভিউ সহ 8MP Ultra-wide অ্যাঙ্গেল OV08D লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য OPPO Reno 13 Pro 5G ফোনে এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত 50MP Front ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনের দিয়ে 4K/60fps ভিডিও রেকর্ডিং করা যাবে।

ওপ্পো তাদের ফোনটি Underwater photography জন্য বেস্ট তৈরি করেছে। জলের নিচেও এই ক্যামেরা ফটো তুলতে এবং ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

ক্যামেরা স্যাম্পেল:

OPPO Reno 13 Pro এর প্রসেসর

OPPO Reno 13 Pro ফোনটি অ্যান্ড্রায়েড 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.35GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক Dimensity 8350 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

আমাদের টেস্টে Reno 13 Pro ফোনটি 11,46,605 AnTuTu Score পেয়েছে। Redmi Note 14 Pro+ এবং Vivo V40 ফোনটির থেকে বেশি স্কোর পেয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনে Mali-G615 MC6 GPU রয়েছে। ফোনটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা বাড়ানোর জন্য APU 780 AI প্রসেসর যোগ করা হয়েছে।

OPPO Reno 13 Pro এর ডিসপ্লে

OPPO Reno 13 Pro ফোনটিতে 1272 × 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 4 সাইড micro-curved ওএলইডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 3840Hz PWM ডিমিং, 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

OPPO Reno 13 Pro এর ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটির ব্যাটারি 5 বছরের ডিউরেবিলিটি সহ পেশ করা হয়েছে। আমাদের টেস্টে 40 মিনিটে 20% থেকে 100% ফুল চার্জ হয়ে গেছে এবং PC mark battery টেস্টে ফোনটি 14 ঘন্টা 3 মিনিট স্কোর পেয়েছে।

OPPO Reno 13 Pro এর ফিচার