Home খবর 200MP ক্যামেরা সহ লঞ্চ হল OPPO Reno 16 5G স্মার্টফোন, জেনে নিন প্রাইস, ফিচার এবং স্পেসিফিকেশন

200MP ক্যামেরা সহ লঞ্চ হল OPPO Reno 16 5G স্মার্টফোন, জেনে নিন প্রাইস, ফিচার এবং স্পেসিফিকেশন

চীনের বাজারে OPPO তাদের OPPO Reno 16 সিরিজ লঞ্চ করেছে। কোম্পানির সিরিজের অধীনে OPPO Reno 16 এবং OPPO Reno 16 Pro স্মার্টফোনদুটি পেশ করা হয়েছে। ক্যামেরার জন্য জনপ্রিয় এই সিরিজের স্মার্টফোনদুটিতে 200MP Camera দেওয়া হয়েছে। OPPO Reno 16 সিরিজের Pro মডেলের সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno 16 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno 16 5G ফোনের স্পেসিফিকেশন

OPPO Reno 16 5G ফোনটি একটি কম্প্যাক্ট স্মার্টফোন। OPPO Reno 16 5G স্মার্টফোনে 2640 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.32-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট সার্ফেস স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 460PPI, 3840Hz PWM ডিমিং এবং 3600nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই নতুন ওপ্পো ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিন প্রোটেকশনের জন্য এসসিএস সার্টিফাইড গ্লাস যোগ করা হয়েছে।

OPPO Reno 16 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি সিপিইউ 3.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8550 SUPER অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য ফোনে ARM G720 MC8 জিপিইউ রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে 120fps গেম খেলা যাবে।

OPPO Reno 16 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 116 ডিগ্রী এফওভি সহ 50 মেগাপিক্সেল Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স ও 3.5x optical এবং 120x digital zoom সাপোর্টেড 50 মেগাপিক্সেল Telephoto লেন্স যোগ করা হয়েছে। OPPO Reno 16 5G ফোনে 16 50MP Selfie ক্যামেরা সাপোর্ট করে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য OPPO Reno 16 5G স্মার্টফোনটিতে 6700mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ছোট স্ক্রিনের ফোনেও এত বড় ব্যাটারি যোগ করার জন্য ওপ্পো সত্যিই প্রশংসার দাবি রাখে। দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। একইসঙ্গে Bypass চার্জিং ফিচার রয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটি চার্জ করা হলে ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে কারেন্ট যায়, ফলে ব্যাটারিতে চাপ কম পড়ে এবং ফোন কম হীট হয়।

OPPO Reno 16 5G ফোনে LPDDR5X RAM রয়েছে, ফলে স্মুথ মাল্টিটাস্কিং উপভোগ করা যায়। অন্যদিকে স্মার্টফোনে OPPO AI ফিচার রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6 Bluetooth 5 ও NFC এর মতো অপশন দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP66, IP68, IP69, IP69K রেটিং যোগ করা হয়েছে।

OPPO Reno 16 5G ফোনের দাম

চীনের বাজারে OPPO Reno 16 ফোনটির 12GB RAM এবং 16GB RAM ভেরিয়েন্ট 256GB, 512GB ও 1TB স্টোরেজ অপশনে সেল করা হবে। Reno 16 ফোনের প্রাথমিক দাম 3499 ইউয়ান অর্থাৎ প্রায় 49 হাজার টাকা রাখা হয়েছে। এটি ফোনের 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশনের দাম। অন্যদিকে টপ ভেরিয়েন্ট 16GB RAM + 1TB স্টোরেজ অপশন 4899 ইউয়ান অর্থাৎ প্রায় 69 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছে। চীনে OPPO Reno 16 ফোনটি Galaxy Purple, Heartbeat এবং Moonlight Is Dark কালার অপশনে সেল করা হবে।