Home খবর OPPO Reno 6 এ থাকবে 12GB RAM ও 64MP ক‍্যামেরা, জানা গেছে দাম

OPPO Reno 6 এ থাকবে 12GB RAM ও 64MP ক‍্যামেরা, জানা গেছে দাম

গত কয়েক মাস ধরে OPPO Reno 6 ফোনটি সম্পর্কে বিভিন্ন খবর শোনা যাচ্ছে। খবর পাওয়া গেছে এই সিরিজে কোম্পানি OPPO Reno 6 ছাড়াও OPPO Reno 6 Pro এবং OPPO Reno 6 Pro+ লঞ্চ করতে পারে। কয়েক দিন আগে ফোনগুলি চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে দেখা গিয়েছিল। এই সার্টিফিকেশন সাইট থেকে ফোনের কিছু হার্ডওয়্যার সম্পর্কিত তথ‍্য‌ও জানা গেছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী OPPO Reno 6 (PEQM00) ফোনটি কোম্পানি মিডিয়াটেক ডায়মেনসিটি 900 চিপসেটের সঙ্গে পেশ করতে পারে। এই চিপসেট 6 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং এটি কর্টেক্স এ78 আর্কিটেকচারে কাজ করে। সবচেয়ে বড় কথা এনটুটুতে এই প্রসেসর 480,000 স্কোর পেয়েছে। এইসব তথ্যের পর এবার ফোনটির দাম‌ও লিক হয়েছে।

OPPO Reno 6 এর দাম

ডিজিটাল চ‍্যাট স্টেশনের পক্ষ থেকে এই ফোনের দাম লিক করা হয়েছে। তথ্য অনুযায়ী কোম্পানি তাদের OPPO Reno 6 ফোনটি 2,500 ইউয়ান দামে লঞ্চ করবে এবং ভারতীয় টাকায় এই দাম প্রায় 28,600 টাকার কাছাকাছি।

OPPO Reno 6 এর স্পেসিফিকেশন

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী OPPO Reno 6 ফোনটিতে 6.43 ইঞ্চির এমোলেড স্ক্রিন দেওয়া হতে পারে। এতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত FHD+ রেজলিউশন সাপোর্টেড পাঞ্চ হোল ডিসপ্লে যোগ করতে পারে।

আমরা আগেই জানিয়েছি সার্টিফিকেশন সাইটে OPPO Reno 6 ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 900 চিপসেটে রান করবে বলে জানানো হয়েছে। প্রথমেই জানিয়ে রাখি এটি একটি 5জি চিপসেট। তাই আশা করা হচ্ছে এটি একটি 5জি স্মার্টফোন হতে চলেছে। এই ফোনে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। খবর অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএসেকাজ করবে।

কোম্পানি তাদের আগামী OPPO Reno 6 ফোনটি 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,400 এম‌‌এএইচের ব‍্যাটারি থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন