লঞ্চের আগে Oppo Reno 8 সিরিজের বুকিং শুরু, প্রকাশ্যে ফোনের দুর্দান্ত ডিজাইন

OPPO সম্প্রতি তাদের আসন্ন OPPO Reno 8 সিরিজের স্মার্টফোন লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। OPPO Reno8 সিরিজের অধীনে, কোম্পানি তিনটি স্মার্টফোন লঞ্চ করবে – OPPO Reno 8, OPPO Reno 8 Pro, এবং OPPO Reno 8 Pro + স্মার্টফোন। এই ফোন গুলি 23 মে Oppo-এর হোম মার্কেট চীনে লঞ্চ হবে। তারপর Oppo এর লেটেস্ট Reno 8 সিরিজের স্মার্টফোনগুলি আন্তর্জাতিক মার্কেটেও লঞ্চ করা হবে। লঞ্চের আগেই চীনে OPPO Reno8 সিরিজের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। OPPO Reno 8 সিরিজের প্রি-অর্ডার পেজটি থেকে Oppo-এর এই আসন্ন স্মার্টফোনের ডিজাইনটি সামনে এসেছে।

চীনে শুরু হল OPPO Reno 8 সিরিজের প্রি-অর্ডার

চীনে লঞ্চের আগেই Oppo তাদের আসন্ন Reno 8 সিরিজের স্মার্টফোনের প্রি-বুকিং শুরু করে দিয়েছে। এই সিরিজের তিনটি স্মার্টফোনই Oppo-এর অফিসিয়াল ওয়েবসাইট, JD এবং Suning-এর মতো রিটেল প্ল্যাটফর্মে বুক করা যাবে।

Oppo Reno 8

OPPO Reno 8 সিরিজের তিনটি স্মার্টফোনের ডিজাইনই প্রায় একই রকম। প্রথমত, আমরা যদি OPPO Reno 8 স্মার্টফোনের কথা বলি, তাহলে এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এর সাথে ফোনের ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে। এর সাথে ফোনের নিচের বেজেলে OPPO Reno 8-এর ব্র্যান্ডিং দেওয়া হবে। Oppo Reno 8 ফোনের ডান পাশে পাওয়ার বাটন দেওয়া হয়েছে। বাম দিকে ভলিউম বাটিন আছে। OPPO Reno 8 স্মার্টফোনে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি।

OPPO Reno8 Pro

OPPO Reno 8 Pro সম্পর্কে কথা বললে, এর ফ্রন্ট ডিজাইন ভ্যানিলা ভেরিয়েন্টের মতো। যদিও এর রেয়ার ক্যামেরার মডিউলটি একটু বড়। OPPO Reno 8 Pro এবং OPPO Reno 8 Pro+ স্মার্টফোনে আরও উন্নত মানের ফটোগ্রাফির জন্য ইন-হাউস MariSilicon X চিপসেট দেওয়া হয়েছে।

OPPO Reno 8 Pro+

OPPO Reno 8 Pro+ সম্পর্কে বলতে গেলে এই স্মার্টফোনের ডিসপ্লে খুব পাতলা বেজেল সহ পেশ করা হয়েছে। এর সাথে এই ফোনের ক্যামেরা মডিউল তিনটি স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বড়। OPPO Reno 8 Pro+ মেটাল চ্যাসিস এবং গ্লাস ব্যাক ডিজাইন সহ পেশ করা হয়েছে। OPPO Reno 8 Pro + স্মার্টফোনটি ডিজাইনের দিক থেকে সব থেকে বেশি প্রিমিয়াম লুক দেয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here