Home খবর ভারতে 18 জুলাই লঞ্চ হতে চলেছে OPPO Reno 8 সিরিজ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

ভারতে 18 জুলাই লঞ্চ হতে চলেছে OPPO Reno 8 সিরিজ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

ভারতে 18 জুলাই লঞ্চ হতে চলেছে OPPO Reno8 সিরিজ। চীনা স্মার্টফোন কোম্পানি তাদের আসন্ন Reno সিরিজের ভারত লঞ্চের তারিখ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। Oppo Reno8 সিরিজের স্মার্টফোনগুলি ভারতে 18 জুলাই সন্ধ্যা 6 টায় লঞ্চ হবে। এই লঞ্চ ইভেন্টটি Oppo-এর YouTube চ্যানেলের পাশাপাশি সোশ্যাল মিডিয়া সাইটেও লাইভ দেখা যাবে। Oppo এর ভারতে লঞ্চ হওয়া ফোন গুলি সম্পর্কে বলা হচ্ছে যে চীনে লঞ্চ হওয়া Oppo Reno 8 Oppo Reno8 Pro স্মার্টফোন দুটি ভারতে লঞ্চ হতে পারে। ভারতে লঞ্চ হওয়া OPPO Reno8 Pro স্মার্টফোনটি চীনে লঞ্চ হওয়া Reno8 Pro+ এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

OPPO Reno 8 সিরিজ এর স্পেসিফিকেশন

OPPO Reno8 Pro সম্পর্কে বলা হচ্ছে যে এই ফোনটি MediaTek এর Dimensity 8100 Max SoC এর সাথে আসবে। এই ফোনে আরও ভাল ফটোগ্রাফির জন্য MariSilicon X প্রসেসর দেওয়া হবে, যা 4K আল্ট্রা নাইট ভিডিও শুটিংয়ের মতো ফিচার গুলো অফার করবে। Geekbench তালিকা অনুযায়ী Samsung এর এই ফোনে 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB UFS3.1 স্টোরেজ দেওয়া যেতে পারে। Oppo Reno8 Pro স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7-ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে থাকবে।

ক্যামেরা সম্পর্কে বলতে গেলে, এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যার প্রাইমারি ক্যামেরা হবে 50MP Sony IMX766 সেন্সর,এই ফোনে একটি 8MP আল্ট্রা অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা থাকবে।এই ফোনে সেলফি তোলার জন্য 32MP Sony IMX709 সেন্সর দেওয়া হবে। Oppo-এর এই ফোনটি 4500mAh ব্যাটারি থাকবে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

OPPO Reno8 স্মার্টফোনটির সম্পর্কে কথা বলতে গেলে, এই ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.43-ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে রয়েছে। Oppo-এর এই ফোনে MediaTek-এর Dimensity 1300 SoC দেওয়া হয়েছে। Reno8 স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা 50MP। এই ফোনে সেলফির জন্য 32MP Sony IMX709 সেন্সর দেওয়া হবে। Oppo-এর এই ফোনে 4,500mAh ব্যাটারি থাকবে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

OPPO Reno 8 সিরিজ এর দাম

Oppo Reno8 স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টের সাথে দেওয়া হবে – 8GB+128GB, 8GB+256GB, এবং 12GB+256 মডেল, যার দাম হবে যথাক্রমে 29,999 টাকা, 31,990 টাকা এবং 33,990 টাকায়। অন্যদিকে, Oppo Reno8 Pro স্মার্টফোনটি ভারতে 42,000 টাকা থেকে 46,000 টাকার মধ্যে পেশ করা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন