Highlights
- 4G এবং 5G দুটি মডেলে লঞ্চ হতে পারে OPPO Reno 8T স্মার্টফোন।
- লঞ্চের আগেই সামনে এল Reno 8T 4G স্মার্টফোনের রেন্ডার ইমেজ।
- পাঞ্চ-হোল স্ক্রিন সহ এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হবে।
- OPPO Reno 8T 4G ফোনটি Helio G99 প্রসেসরে লঞ্চ হতে পারে।
Oppo কোম্পানি ভারতীয় মার্কেটে তাদের ‘Reno’ সিরিজ সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি বর্তমানে ভারতে তাদের OPPO Reno 9 লঞ্চ করছে না বরং OPPO Reno 8T ফোন লঞ্চ করছে। এখনও পর্যন্ত Oppo এর তরফে Reno 8T সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। নতুন লিকে, এই মোবাইল ফোনের রেন্ডার ইমেজ লিক হয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের ডিটেইলস এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। এই নতুন স্মার্টফোনটি সম্পর্কে আলোচনা চলছে যে এই ফোনের দুটি মডেল Reno 8T 4G এবং Reno 8T 5G মার্কেটে আসবে। আরও পড়ুন: 456KM রেঞ্জসহ লঞ্চ হল নতুন Mahindra XUV400 EV, জেনে নিন দাম
OPPO Reno 8T 4G স্মার্টফোনের ডিজাইন
টিপস্টার ইভান ব্লাসের শেয়ার করা ছবিগুলো দেখে মনে করা হচ্ছে যে এই Oppo Reno 8T 4G মডেল। এই ফোনের ফ্রন্ট প্যানেলে একটি ফ্ল্যাট পাঞ্চ-হোল স্ক্রিন দেওয়া হয়েছে, যার মধ্যে উপরের বাম দিকে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। স্ক্রিনের তিন দিকে বেজেল লেস এবং নীচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে।
Mr B was missing some renders, so here you go
Honor Reno8 T coming to Europe pic.twitter.com/iDvkzvmEaW— SnoopyTech (@_snoopytech_) January 16, 2023
OPPO Reno 8T 4G ফোনের ব্যাক প্যানেলে লেদার ফিনিশ লুক দেওয়া হয়েছে। যেখানে উপরের ডানদিকে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। উপরের রিংটিতে একটি সিঙ্গেল ক্যামেরা লেন্স ইনস্টল করা হয়েছে এবং নীচের রিং এ দুটি ক্যামেরা সেন্সর এবং একটি ফ্ল্যাশলাইট রয়েছে।রেয়ার প্যানেলে নীচে বাম দিকে কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে। আরও পড়ুন: 16 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে দুর্দান্ত গেমিং ফোন iQOO Neo 7 5G, জেনে নিন স্পেসিফিকেশন
Reno 8T 4G ফোনের ডান প্যানেলে পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাম প্যানেলে ভলিউম রকার এবং সিম স্লট রয়েছে। ফোনের নিচের প্যানেলে USB Type C পোর্ট দেওয়া হয়েছে, যার একপাশে 3.5mm জ্যাক রয়েছে এবং অন্যদিকে স্পিকার গ্রিল রয়েছে। লিক হওয়া ছবিতে ফোনটি কমলা এবং কালো রঙের কালার অপশনে দেখানো হয়েছে।
OPPO Reno 8T 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন
লিক রিপোর্ট অনুসারে, এই Oppo মোবাইলটি MediaTek Helio G99 প্রসেসর সহ মার্কেটে লঞ্চ করা যেতে পারে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেতে পারে। OPO Reno 8T 4G মডেলটি 33W ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ মার্কেটে লঞ্চ করা হবে। ফোনের লঞ্চ সংক্রান্ত অন্যান্য ডিটেইলস এবং তথ্যের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আরও পড়ুন: 16GB RAM-এর ক্ষমতা এবং 5টি ক্যামেরাসহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy A23 5G স্মার্টফোন, জেনে নিন দাম
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
