Exclusive: OPPO Reno10 সিরিজ লঞ্চের আগেই দেখে নিন কেমন হবে ডিজাইন

Highlights

  • ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে OPPO Reno10 সিরিজ।
  • এই সিরিজের ফোনগুলি গত মাসে চীনে পেশ করা হয়েছিল।
  • এই সিরিজে Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro Plus স্মার্টফোন লঞ্চ করা হবে।

OPPO গত মাসে চীনে Reno10, Reno10 Pro এবং Reno10 Pro+ ফোনগুলি লঞ্চ করেছিল। এবার ভারতে এই নতুন ফোনগুলি আসতে চলেছে এবং সম্ভবত আগামী মাসেই এই সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে চীনে লঞ্চ হয়ে যাওয়ার ফলে ফোনগুলি সম্পর্কে আমরা সব কিছুই জানি। তবে শোনা যাচ্ছে ফোনগুলির ভারতীয় মডেলে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। ইন্ডাস্ট্রি সোর্স থেকে আমরা রেনো 10 সিরিজের লাইভ ইমেজ পেয়েছি জার ফলে লঞ্চের আগেই ফোনের ডিজাইন সম্পর্কে জানা গেছে। আরও পড়ুন: বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত Vivo V29 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল RAM এবং প্রসেসর সম্পর্কিত তথ্য

ভারতে কেমন হবে OPPO Reno10 সিরিজের ডিজাইন?

  • আমরা এর আগে জানিয়েছিলাম ভারতে শুধুমাত্র Reno10 Pro+ এর ডিজাইন চাইনিজ মডেলের মতো হবে। এবার লাইভ ইমেজ থেকে এই সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে।
  • Reno10 Pro+ ফোনটি টোয়াইলাইট পার্পল এবং মুন সী ব্ল্যাক কালারে দেখা গেছে। ফোনটির ক্যামেরা মডিউলও চাইনিজ মডেলের মতোই দেখতে।
  • এতে 3ডি কার্ভড ডিজাইন থাকবে বলে জানা গেছে।
  • Reno10 এবং Reno10 Pro তে আলাদা আলাদা ধরনের ক্যামেরা ডিজাইন থাকবে বলে শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে নিশ্চিত করার জন্য আমাদের কাছে কোন ছবি নেই।

ডিজাইন ছাড়া ভারতে আপকামিং OPPO Reno10 সিরিজের আরও কিছু পরিবর্তন দেখা যাবে।

Reno10 প্রো সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • OPPO Reno10 সিরিজের ক্যামেরা এবং চিপসেটের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যাবে।
  • OPPO Reno10 ফোনটি স্ন্যাপড্রাগন 778G SoC এর বদলে MediaTek Dimensity 7050 চিপসেটে রান করবে। অন্যদিকে রেনো 10 ফোনটিতে এর চাইনিজ মডেলের চিপসেটই থাকবে। জানিয়ে রাখি এই ফোনটি চীনে মিডিয়াটেক ডায়মেনশন 8200 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
  • সিরিজের টপ এন্ড মডেল Reno10 Pro+ তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট থাকবে। এক্ষেত্রে কোন পরিবর্তন নেই অর্থাৎ ফোনটির চাইনিজ মডেলেও একই প্রসেসর ছিল।
  • আন্তর্জাতিক মার্কেটে ফোনগুলি ব্ল্যাক, ব্লু এবং পার্পল কালারে সেল করা হবে। গোল্ড কালার ভেরিয়েন্ট শুধুমাত্র চীনের জন্য এক্সক্লুসিভ পেশ করা হয়েছে।
  • এই তিনটি ফোনেই টেলিফটো লেন্স থাকবে বলে জানা গেছে।

OPPO Reno10 সিরিজের ভারতে লঞ্চের টাইমলাইন

কোম্পানির পক্ষ থেকে সবকটি ফোনের লঞ্চ ডেট জানানো হয়নি। তবে আমরা কিছু দিন আগে ইন্ডাস্ট্রি সোর্স থেকে এক্সক্লুসিভ খবর পেয়েছিলাম জুলাই মাসে ভারতে রেনো 10 সিরিজ লঞ্চ করা হবে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দেওয়া হবে। আরও পড়ুন: 108MP ক্যামেরা এবং 16GB RAM এর ক্ষমতাসহ লঞ্চ হল Infinix Note 30 5G স্মার্টফোন, দাম মাত্র 14,999 টাকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here