Home খবর OPPO Reno6 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানালো তথ্য কোম্পানি, জানুন কবে সবে লঞ্চ ওপ্পোর এই অতুলনীয় স্মার্টফোন

OPPO Reno6 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানালো তথ্য কোম্পানি, জানুন কবে সবে লঞ্চ ওপ্পোর এই অতুলনীয় স্মার্টফোন

গত কিছুদিন ধরে ওপ্পোর এই আপকামিং স্মার্টফোন OPPO Reno6 Pro, আর Reno6 Pro+ স্মার্টফোন সম্পর্কে কিছু ডিটেইলস সামনে এসেছে। ওপ্পোর এই স্মার্টফোন জলদিই মার্কেটে পেশ করা হবে। ওপ্পো নতুন টিজার পেশ করে OPPO Reno6 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে তথ‍্য প্রকাশ করল। ওপ্পোর ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন সিরিজ 27 মে লঞ্চ করা হবে। OPPO এই তথ্য অফিসিয়াল Weibo একাউন্ট এর মাধ্যমে শেয়ার করেছে। এর সাথেই এই সিরিজের তিনটি স্মার্টফোন OPPO Reno6, Reno6 Pro আর Reno6 Pro+ চিনের ই-কমার্স ওয়েবসাইট JD.com এ লিস্ট হয়েছে। ই-কমার্স কোম্পানির লিস্টিঙে ওপ্পোর এই স্মার্টফোনের ডিজাইন আর কিছু প্রধান স্পেসিফিকেশন্স সামনে এসেছে।

OPPO Reno6, Reno6 Pro, Reno6 Pro+ স্পেসিফিকেশন্স আর ডিজাইন

ওপ্পোর এই স্মার্টফোন সিরিজের স্ট‍্যান্ডার্ড ভেরিয়েন্ট OPPO Reno6 এর সম্পর্কে বলা হচ্ছে যে এটি MediaTek এর নতুন Dimensity 900 চিপসেটের সাথে আসতে চলা প্রথম স্মার্টফোন। সবচেয়ে মজার কথা হল OPPO Reno6 স্মার্টফোনের ডিজাইন সামনে এসেছে। টিপস্টার মুকুল শর্মা JD.COM এ লিস্ট OPPO Reno6 এর ইমেজ শেয়ার করেছে যার মধ্যে এটি iPhone 12 এর মতো ফ্ল‍্যাট মেটাল ফ্রেম ডিজাইন দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনে সেল্ফি ক‍্যামেরার জন্য পাঞ্চহোল কাট‌আউট, 65W ফাস্ট চার্জিং সাপোর্ট, 90Hz AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ওপ্পোর এই স্মার্টফোন‌টি 8GB+128GB আর 12GB+256GB ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হবে।

OPPO Reno6 Pro স্মার্টফোনের কথা বলা হলে এই ফোনটি কার্ভড ডিসপ্লে, স্লিম ফ্রেমের সাথে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনের ডিজাইনের কথা বললে এই Oppo Reno5 Pro এর মতোই হবে। ওপ্পোর এই স্মার্টফোন‌টি MediaTek Dimensity 1200 চিপসেটের সাথে পেশ করা হবে। এর সাথেই ওপ্পোর এই স্মার্টফোন‌টি 8GB+128GB আর 12GB+256GB ভেরিয়েন্টের সাথে পেশ করা হবে। ওপ্পোর এই ফোনে 64MP কোয়াড ক‍্যামেরা সেট‌আপ, 90Hz AMOLED ডিসপ্লে আর 65W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া যেতে পারে।

আবার OPPO Reno6 Pro+ স্মার্টফোনের ডিজাইন Reno6 Pro এর মতোই হবে। এই স্মার্টফোন‌টি হাই-এন্ড স্পেসিফিকেশন্সের সাথে পেশ করা হবে। ওপ্পোর এই স্মার্টফোন‌টি 50MP কোয়াড রিয়ার ক‍্যামেরা সেট‌আপের সাপোর্ট থাকবে। এর সাথেই এই স্মার্টফোনে 65W ফাস্ট চার্জিং সাপোর্ট, 90Hz AMOLED ডিসপ্লে দেওয়া থাকতে পারে। ওপ্পোর এই স্মার্টফোন সম্পর্কে বলা হচ্ছে যে এই ফোনটিতে Snapdragon 870 চিপসেটের সাথে 12GB RAM আর 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন