আবারও Oppo তাদের K-সিরিজের জন্য সমালোচনায় রয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জুলাই মাসে Oppo K13 Turbo সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনদুটি লঞ্চ করা হতে পারে। এবার লঞ্চের আগেই টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।
Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro এর স্পেসিফিকেশন (লিক)
ডিসপ্লে
টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনটিতে 6.8 ইঞ্চির LTPS ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে বলে জানা গেছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনদুটিতে একইরকম ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি এবং 2MP অন্যান্য লেন্স সহ ডুয়েল ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
প্রসেসর
Oppo K13 Turbo এবং Turbo Pro ফোনদুটির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এর প্রসেসর এবং কুলিং মেকানিজামের ক্ষেত্রে দেখা যাবে। একদিকে Oppo K13 Turbo ফোনটিতে MediaTek Dimensity 8450 চিপসেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে Oppo K13 Turbo Pro ফোনটিতে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এটি একটি সাব-ফ্ল্যাগশিপ লেবল SoC হবে। একইসঙ্গে Turbo Pro ফোনটিতে অ্যাক্টিভ কুলিং ফ্যান থাকতে পারে। এই প্রসেসরের সাহায্যে হেভি গেমিং এবং মাল্টি টাস্কিঙের ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে। অন্য একটি রিপোর্ট অনুযায়ী এই ফ্যানটি সরাসরি ক্যামেরা মডিউলের ভিতরে ইন্ট্রিগ্রেট করা হতে পারে।
ডিজাইন এবং কালার
আপকামিং ফোনদুটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। Oppo K13 Turbo ফোনটি Knight White, Black Warrior এবং First Purple এর মতো কালার অপশনে পেশ করা হতে পারে। অন্যদিকে Oppo K13 Turbo Pro ফোনটি Knight Silver, Black Warrior এবং First Purple এর মতো কালার অপশনে সেল করা হতে পারে।
জানিয়ে রাখি বেশ কয়েক সপ্তাহ আগেই Oppo K13 Turbo ফোনটি Purple কালার ভেরিয়েন্টের একটি লাইভ ইমেজ সহ ডিজাইন অনলাইনে দেখা গিয়েছিল। লিক ইমেজের মাধ্যমে ফোনের ব্যাক প্যানেলে RGB লাইট সহ একটি মিনি ফ্যান ছিল। এই ডিজাইন এটিকে শুধুমাত্র “Turbo” ব্র্যান্ডের সহায়ক করে তুলেছে তাই নয়, বরং ফোনটির থার্মাল পারফ্রমেন্সেও এর প্রভাব দেখা যাবে।
অন্যান্য ফিচার
Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনদুটিতে কিছুটা বড় ব্যাটারি দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি ব্যাটারি সাইজ সম্পর্কে জানা যায়নি। একইসঙ্গে Turbo Pro মডেলে প্রিমিয়াম ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এতে RGB লাইটিং, IPX8 ওয়াটার রেজিস্টেন্স ফিচার, প্লাস্টিক মিড-ফ্রেম, শর্ট ফোকাশ অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। (সোর্স)
