Home খবর চাইনিজ কোম্পানি Xiaomi এর বিরুদ্ধে আদালতে এই কোম্পানি, ভারতে বন্ধ হতে পারে স্মার্টফোন বিক্রি

চাইনিজ কোম্পানি Xiaomi এর বিরুদ্ধে আদালতে এই কোম্পানি, ভারতে বন্ধ হতে পারে স্মার্টফোন বিক্রি

ভারতীয় স্মার্টফোন মার্কেটে শাওমির মার্কেট শেয়ার দেখেই বোঝা যায় এই চীনা কোম্পানি ভারতে কতটা জনপ্রিয়। কিন্তু এবার শাওমির নামে পেটেন্ট ভাঙার অভিযোগ আনা হয়েছে। ইলেকট্রনিক কোম্পানি Philips দিল্লি হাইকোর্টে এই অভিযোগ দায়ের করেছে। ফিলিপসের অভিযোগ অনুযায়ী শাওমি তাদের পেটেন্ট উলঙ্ঘন করছে। ফিলিপস ভারতে শাওমির সেইসব ফোনের সেল বন্ধ করার দাবি জানিয়েছে যেগুলি কোম্পানির পেটেন্ট ভেঙেছে।

আরও পড়ুন: Jio ও Airtel এর থেকে যথেষ্ট এগিয়ে Vodafone Idea, দেখে নিন পুরো রিপোর্ট

কি ঘটেছে?

রিপোর্ট অনুযায়ী শাওমি ফিলিপসের UMTS Enhancement (HSPA, HSPA+) পেটেন্ট ভাঙছে। এই প্রসঙ্গে ফিলিপস শাওমির কিছু স্মার্টফোনের সেল, অ্যাসেম্বলিং, থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে সেল ও ইম্পোর্ট বন্ধ করার জন্য দিল্লি হাইকোর্টে আপিল করেছে।

শাওমি ও ফিলিপসকে ব‍্যাঙ্কে রাখতে হবে 1,000 কোটি টাকা

জানিয়ে রাখি দিল্লি হাইকোর্ট এই প্রসঙ্গে শাওমি ও ফিলিপস উভয় কোম্পানিকে তাদের ভারতীয় ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে 1,000 কোটি টাকা ব‍্যালেন্স রাখার আদেশ দিয়েছে। শাওমি এখনও পর্যন্ত এবিষয়ে অফিসিয়ালি কিছুই জানায়নি। গত 27 নভেম্বর দিল্লি হাইকোর্ট এই আদেশ জারি করেছে।

আরও পড়ুন: Exclusive: Samsung কি আবার আনছে Galaxy E সিরিজের স্মার্টফোন? অসাধারণ স্টাইলের সঙ্গে থাকবে শক্তিশালী প্রসেসর

আগামী শুনানি 18 জানুয়ারি, 2021

আদালতের পক্ষ থেকে শাওমিকে জবাব দেওয়ার জন্য চার সপ্তাহের সময় দিয়েছে। এক‌ই সঙ্গে আগামী 18 জানুয়ারি, 2021 এই মামলার আগামী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন