ভারতের স্মার্টফোন বাজারে বর্তমানে বেশ উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটে চলেছে। একদিকে প্রাইস হাইকের তাড়নায় আবারও 4GB RAM ফোনের চলন বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কয়েকটি নতুন ব্র্যান্ড ভারতের বাজারে পা রেখেছে বা রাখতে চলেছে। ইতিমধ্যে Fire-Boltt স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে এবং কয়েক দিনের মধ্যেই Mivi ও Karbonn ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই লিস্টের আরেকটি উল্লেখযোগ্য নাম হল Philips। দেশে এই ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন লঞ্চ করে দেওয়া হয়েছে এবং আজ অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে ফোনটির সেলও শুরু হয়ে গেছে।
Philips 5G ফোনের দাম
কোম্পানির এই প্রথম ফোনটি Philips S7221 5G নামে লঞ্চ করা হয়েছে এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হচ্ছে। ভারতে এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি 6GB ও 8GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং উভয় মডেলে 128GB Storage দেওয়া হয়েছে। এই দুটি মডেল যথাক্রমে 21,499 টাকা এবং 23,498 টাকা দামে লিস্টেড করা হয়েছে। আমাজনে এই ফোনটি Blue, Black ও Grey কালার অপশনে সেল করা হচ্ছে।
Philips S7221 5G ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Philips S7221 5G ফোনে Unisoc T765 চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.3GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে ARM Mali-G57 MC2 GPU রয়েছে। কোম্পানি তাদের এই নতুন ফোনটি 6GB ও 8GB RAM অপশনে পেশ করা হয়েছে।
Philips S7221 5G ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনের চারদিকে কিছুটা বেজল যোগ করা হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 168 x 78 x 8mm এবং ওজন 200 গ্ৰাম।
এই ফোনটির ব্যাক প্যানেল দেখতে অনেকটা OnePlus 15 ফোনের মতো। ফটোগ্রাফির জন্য Philips S7221 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 64MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Philips S7221 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5700mAh ব্যাটারি রয়েছে এবং এতে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। আপাতত এই ফোনের চার্জিং স্পীড সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে।
