এই সপ্তাহের লঞ্চ হতে চলেছে এইসব নতুন স্মার্টফোন, Vivo X Fold 5, X200 FE এবং Honor X70 স্মার্টফোনে থাকবে 8,300mAh ব্যাটারি

इंडियन टेक मार्केट में जुलाई को महीना ‘फोल्ड फोन’ के लिए याद किया जाएगा। এই সপ্তাহে স্যামসাঙ তাদের ফোল্ডেবল Samsung Galaxy Z Fold7, Flip7 এবং Flip7 FE স্মার্টফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করেছে। অন্যদিকে আগামী সপ্তাহে ভিভো তাদের ফোল্ডেবল Vivo X Fold 5 স্মার্টফোন লঞ্চ করবে। একইসঙ্গে বাজারে Vivo X200 FE ফোনটিও পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 14 জুলাই থেকে 20 জুলাই আসন্ন স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস।

এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট

Vivo X200 FE

লঞ্চ ডেট – 14 জুলাই

14 জুলাই ভারতে Vivo X200 FE 5G স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোনটি 12GB RAM + 256GB স্টোরেজ এবং 16GB RAM + 512GB স্টোরেজ সহ পেশ করা হবে। লিক অনুযায়ী এই স্মার্টফোনের দাম 54,999 টাকা থেকে শুরু। আগেই গ্লোবাল বাজারে স্মার্টফোনটি লঞ্চ করা হয়ে গেছে, এবার ভারতের বাজারে MediaTek Dimensity 9300+ প্রসেসর সহ পেশ হতে চলেছে।

 

Vivo X200 FE স্মার্টফোনটিতে 6.31-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী 6,500mAh ব্যাটারি সহ 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।

Vivo X Fold 5

লঞ্চ ডেট – 14 জুলাই

14 জুলাই ভিভো ভারতের বাজারে তাদের ফোল্ডেবল Vivo X Fold 5 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনটি সরাসরি স্যামসাঙের সম্প্রতি লঞ্চ হওয়া Galazy Z Fold7 স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতার সম্মখিন হবে। আপকামিং ফোল্ডেবল স্মার্টফোনটিতে এমোলে প্যানেল দিয়ে তৈরি 8.03 ইঞ্চির 2কে+ রেজোলিউশন সাপোর্টেড প্রাইমারি স্ক্রিন থাকবে। একইসঙ্গে 6.53 ইঞ্চির কভার স্ক্রিন দেওয়া হবে।

Vivo X Fold 5 স্মার্টফোনটি কোয়ালকমের শক্তিশালী Snapdragon 8 Gen 3 প্রসেসর এবং 16GB RAM ও 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে। ফটোগ্রাফির জন্য Vivo X Fold 5 স্মার্টফোনটিতে 50MP+50MP+50MP রেয়ার ক্যামেরা এবং 32MP+32MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। একইভাবে স্মার্টফোনটিতে 90W TurboPower চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

Honor X70

লঞ্চ ডেট – 15 জুলাই (চীন)

15 জুলাই চীনে Honor X70 স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। আপকামিং স্মার্টফোনটি কোম্পানির সবচেয়ে বড় 8,300mAh ব্যাটারি সহ স্মার্টফোন হবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 80W ফাস্ট চার্জিং এবং 80W Wireless চার্জিং ফিচার যোগ করা হবে।

Honor X70 স্মার্টফোনটি কোয়ালকমের Snapdragon 6 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 50MP Dual রেয়ার ক্যামেরা এবং 8MP Selfie ক্যামেরা দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে OLED প্যানেল দিয়ে তৈরি 6.79-ইঞ্চির 1.5K ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here