2025 সালের ডিসেম্বর মাসের শুরু থেকেই স্মার্টফোন জগতের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য ছিল। প্রথম সপ্তাহেই Vivo X300 এবং Vivo X300 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে শুরু করে Redmi 15C তাদের সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এবার ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে লো বাজেট এবং মিড রেঞ্জ এইসব ফোনগুলি লঞ্চ হতে চলেছে। নিচে এই সপ্তাহে 8 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে আসন্ন স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
POCO C85 5G
লঞ্চ ডেট – 9 ডিসেম্বর
15 হাজার টাকা বাজেট রেঞ্জে POCO C85 5G স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী POCO C85 5G স্মার্টফোনটি33 ওয়াট ফাস্ট চার্জিং এবং 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.9-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে।
POCO C85 5G ফোনটি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড বেসড HyperOS 2 সহ পেশ করা হবে। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। জানিয়ে রাখি কোম্পানি এই ফোনের বেস ভেরিয়েন্টটি ৪GB RAM সহ লঞ্চ করতে পারে।
Nothing Phone 3a Community Edition
লঞ্চ ডেট – 9 ডিসেম্বর
গত মার্চ মাসে Nothing তাদের Phone (3a) ফোনটি লঞ্চ করেছিল এবং এবার ডিসেম্বর মাসে কোম্পানি এর কমিউনিটি এডিশন লঞ্চ করতে চলেছে। আগামী 9 ডিসেম্বর Nothing Phone 3a Community Edition ফোনটি ভারতে লঞ্চ করা হবে। এর হার্ডওয়্যার বেস মডেলের মতোই রাখা হতে পারে। Nothing Phone (3a) ফোনটি Snapdragon 7s Gen 3 অক্টাকোর প্রসেসরে কাজ করে এবং এটি NothingOS 3.1 সহ পেশ করা হয়েছে।
Nothing Phone (3a) স্মার্টফোনটিতে 6.77 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই ফ্লেক্সিবল AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3000 nits পীক ব্রাইটনেস, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Panda Glass সাপোর্ট করে। একইসঙ্গে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 50W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড শক্তিশালী 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
