শীঘ্রই Poco তাদের আপকামিং Poco C81 Pro ফোনটি লঞ্চ করতে পারে। সম্প্রতি থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছে। লিস্টিং প্রকাশ্যে আসার জন্য খুব তাড়াতাড়ি ফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এই ফোনটি C-সিরিজের অধীনে লঞ্চ করা হবে। বেশ কিছু সার্টিফিকেশন সাইটে এই সিরিজের বেস মডেল Poco C81 ফোনটি দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি অন্যান্য বাজারে Redmi A7 Pro নামে রিব্র্যান্ড করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক C81 Pro ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
NBTC সার্টিফিকেশন লিস্টিঙে Poco C81 Pro ফোনটি 25128PC17G মডেল নাম্বার সহ দেখা গেছে। NBTC ডকিউমেন্ট অনুযায়ী আপকামিং ফোনটি একটি 4G LTE স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে। অর্থাৎ ফোনটিতে 5G কানেক্টিভিটি সাপোর্ট পাওয়া যাবে না। কোম্পানি তাদের আসন্ন ফোনটি এন্ট্রি-লেভেল ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করছে।
এর আগেই জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা গিয়েছিল। এই সাইটে শুধুমাত্র Poco C81 নামে লিস্টেড হয়েছিল এবং “Pro” নাম দেখা যায়নি। অন্যদিকে GSMA IMEI ডেটাবেস অনুযায়ী আলাদা আলাদা বাজারে ফোনটি ভিন্ন-ভিন্ন মডেল নাম্বার সহ লঞ্চ করা হতে পারে। এতে ল্যাটিন আমেরিকার মডেল নাম্বার 25128PC17L এবং ভারতের জন্য 25128PC17I মডেল নাম্বার হতে পারে।
লিক রিপোর্ট অনুযায়ী Poco C81 / C81 Pro ফোনটিতে 6.9 ইঞ্চির বড় LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। একইভাবে ফোনটি HyperOS 3 এবং Android 15 Go এডিশন সহ লঞ্চ করা হতে পারে। এর ফলে এন্ট্রি লেভেল হার্ডওয়্যারের মাধ্যমেও স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসিঙের জন্য ফোনটিতে Unisoc T7250 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটি 4GB LPDDR4x RAM এবং 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6,000mAh বড় ব্যাটারি থাকতে পারে এবং 15W চার্জিং ফিচার যোগ করা হতে পারে। অর্থাৎ ইউজাররা এই বাজেট রেঞ্জেও দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ উপভোগ করতে পারবেন। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হয়নি, তবে ক্রমাগত সার্টিফিকেশন লিস্টিঙের জন্য শীঘ্রই Poco C81 Pro ফোনটি পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি বাজেট সেগমেন্টে বড় ব্যাটারি এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লে সহ দারুণ অপশন হয়ে উঠতে পারে। আপকামিং ফোনটি Samsung Galaxy A06, Infinix Smart 10 এবং Tecno Spark Go 2 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
যারা কিছু দিনের মধ্যে কম দামের ফোন কিনতে চাইছেন, তাঁরা আসন্ন Poco C81 Pro ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই ফোনের সম্পর্কিত নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











