আগামী 25 জুন দুপুর 12টার সময়ে ইন্দোনেশিয়াতে আপকামিং POCO F7 ফোনটি লঞ্চ করা হবে। টিপসটার অভিষেক যাদবের শেয়ার করা Shopee লিস্টিঙের মাধ্যমে এই তথ্য জানা গেছে। একই দিনে POCO F6 ফোনটি ভারতে এবং গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল, তাই এইবার এইরকমই হবে বলে আশা করা হচ্ছে। এই লঞ্চ ডেটটি আগের প্রকাশ্যে আসা লঞ্চ ডেটের থেকে কিছুদিন পরের। এখনও পর্যন্ত POCO India মাধ্যমে সুরুমাত্র ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং স্পীড সম্পর্কে জানা গেছে। এছাড়া আগেই ভারতীয় দাম ও বেশ কিছু অফিসিয়াল রেন্ডার দেখা গেছে। একইভাবে গ্লোবাল দাম ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। যারা মিড বাজেট রেঞ্জে একটি পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজছেন, নিচে তাদের জন্য আপকামিং POCO F7 ফোনের এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে আলোচনা হল।
POCO F7 এর ব্যাটারি সাইজ ও চার্জিং স্পীড
- Flipkart মাইক্রো সাইটে ফোনের দেখা যাচ্ছে আপকামিং POCO F7 ফোনটিতে 90W ওয়্যার্ড চার্জিং ফিচার সাপোর্ট থাকবে। এছাড়া ফোনটিতে 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার ও 7,550mAh ব্যাটারি দেওয়া হবে। এতে সিলিকন কার্বন টেকনোলজি ব্যাটারি দেওয়া হবে।
- আপকামিং ফোনের ব্যাটারি আগের মডেলের 5,000mAh ব্যাটারির তুলনায় আপগ্রেডেড। তবে আগের মতো ওয়্যাড চার্জিং ফিচার রয়েছে। এই বড় ব্যাটারি কত দ্রুত চার্জ হবে তা দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে।
POCO F7 ফোনের ভারতীয় দাম ও লঞ্চ ডিটেইলস
- ইন্দোনেশিয়ার মার্কেটের জন্য লিক হওয়া Shopee লিস্টিং সঠিক হলে, আশা করা যায় ভারতে আগামী 25 জুন দুপুর 12টার সময় POCO F7 সিরিজ লঞ্চ করা হবে।
- ভারতের টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, POCO F7 ফোনটির দাম 30,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে। এই দাম দেশে লঞ্চ হওয়া ভ্যানিলা POCO F6 মডেলের মতো হবে।
অন্যদিকে টিপস্টার সুধাংশু অম্ভোরের বক্তব্য অনুযায়ী POCO F7 ফোনটি গ্লোবাল বাজারে 12GB RAM ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম €500 (অর্থাৎ প্রায় 50,000 টাকা) চেয়ে কম রাখা হবে। টিপস্টার অম্ভোর এবং পারস গুগলানির শেয়ার করা স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
POCO F7 এর ডিজাইন ও স্পেসিফিকেশন
- ডিজাইন: অম্ভোরে মাধ্যমে পাওয়া রেন্ডার ইমেজ অনুযায়ী POCO ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং সিলভার কালার অপশনে সেল করা হবে। সিলভার ভেরিয়েন্টটি লিমিটেড এডিশন হবে। এতে ইউনিক ডুয়েল টোন ফিনিশ দেওয়া হবে। প্রতিটি কালার অপশনের রেয়ার সাইডে দুটি ক্যামেরা সহ একটি আয়তকার ক্যামেরা মডিউল থাকবে। এছাড়া ফোনের ফ্ল্যাট সাইড, রাউন্ড এজ, সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল এবং সমান বেজাল দেওয়া হবে। তাঁর বক্তব্য অনুযায়ী ফোনটিতে গ্লাস ব্যাক, অ্যালুমিনিয়াম ফ্রেম ও জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং যোগ করা হবে। এই ফোনের থিকনেস প্রায় 8.2mm এবং ওজন 215.7 গ্রামের কাছাকাছি হতে পারে।
- প্রসেসর: ফোনটিতে Snapdragon 8s Gen 4 SoC দেওয়া হতে পারে। এই প্রসেসর POCO F6 ফোনের Snapdragon 8s Gen 3 প্রসেসরের আপগ্রেড ভার্সন। নতুন প্রসেসরে 3.21GHz ক্লক স্পীডযুক্ত Cortex X4 কোর থাকবে।
- স্টোরেজ: পারফরমেন্সের জন্য ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ (ROM) দেওয়া হতে পারে।
- ডিসপ্লে: ফোনটির ফ্রন্ট প্যানেলে 6.83 ইঞ্চির AMOLED প্যানেল দেওয়া হতে পারে। এতে 2772 × 1280 পিক্সেল রেজোলিউশন থাকতে পারে। একইভাবে ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পেলিং রেট, 3200 নিটস ব্রাইটনেস ও 3840Hz PWM ডিমিং সাপোর্ট করতে পারে।
- ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে OIS, f/1.5 অ্যাপার্চার ও 1.6μm পিক্সেল সাইজ সাপোর্টেড 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর ও 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর থাকতে পারে। একইভাবে ফ্রন্টে 20MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।
- ব্যাটারি: গ্লোবাল মডেলটিতে 6500mAh ব্যাটারি থাকবে, তবে ভারতীয় মডেলে বড় 7550mAh ব্যাটারি দেওয়া হবে। একইভাবে ফোনটিতে 90W HyperCharge সাপোর্ট করবে।
- সফটওয়্যার: এই ফোনটি Android 15 এবং Xiaomi HyperOS 2 সহ লঞ্চ করা হবে।
- অন্যান্য ফিচার: এছাড়াও ফোনটিতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও Wi-Fi 7 সাপোর্ট থাকতে পারে।
POCO F7 ফোনের জন্য কি অপেক্ষা করা উচিৎ?
যারা 7,550mAh ব্যাটারি, শক্তিশালী Snapdragon প্রসেসর, Wi-Fi 7 এবং POCO F6 ফোনের চেয়ে ভালো ওয়াটার রেজিস্টেন্স ফিচার সহ একটি আপগ্রেডেড মিড রেঞ্জ স্মার্টফোন খুঁজছেন তাদের কিছু দিন অপেক্ষা করে এই ফোনটি কেনা বুদ্ধিমানের কাজ হবে।
