Home খবর 108MP ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল Poco M6, জেনে নিন দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন

108MP ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল Poco M6, জেনে নিন দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন

Poco তাদের এম সিরিজের কম দামে 4G স্মার্টফোন চুপিসারে লঞ্চ করেছে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে আগামী 11 জুন গ্লোবাল বাজারে Poco M6 4G স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে ঘোষণা করা হয়েছিল। অথচ কোম্পানি তাদের গ্লোবাল ওয়েবসাইটে M6 স্মার্টফোনটি লিস্টেড করেছে, এই লিস্টিঙের মাধ্যমে এই ফোনের সমস্ত স্পেসিফিকেশন এবং ফিচারস সম্পর্কে জানা গেছে। এছাড়া কোম্পানি সম্প্রতি Poco M6 স্মার্টফোনটির দাম জানানোর জন্য পোস্ট শেয়ার করেছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Poco M6 স্মার্টফোনটির সম্পর্কে।

Poco M6 এর দাম এবং ডিটেইলস

Poco M6 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Poco M6 স্মার্টফোনটি 6.79 ইঞ্চির IPS LCD ফুলএচডি প্লাস রেজোলিউশন প্যানেল সহ লঞ্চ করা হয়েছে। এতে 20.5:9 অ্যাস্পেক্ট রেশিয় এবং 550 নিটস পর্যন্ত ব্রাইটনেস দেওয়া হয়েছে।

ক্যামেরা: এই ফোনের রিয়ার 108MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনের ফ্রন্টে f/2.45 অ্যাপচার সহ 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

স্টোরেজ এবং প্রসেসর: Poco M6 স্মার্টফোনটিতে Helio G91 Ultra চিপসেট, সহ 8 জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।

ব্যাটারি: এই ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5,030mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে হাইব্রিড সিম স্লট সহ মাইক্রোএসডি কার্ড সাপোর্ট রয়েছে। এই ফোনের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.4, NFC, এবং 3.5mm হেডফোন জ্যাক, USB-C কানেক্টিভিটি দেওয়া হয়েছে। এই ফোনের ডায়মেনশন 168.6 x 76.28 x 8.3mm এবং ওজন 205 গ্রাম।

ওএস: এই ফোনের ব্যাক প্যানেল গ্লাসের তৈরি। এই ফোনে Android 14 এবং HyperOS ডিসপ্লে সহ কাজ করে।