108MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল POCO M6 Plus 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

POCO ভারতে তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন 5জি স্মার্টফোন পেশ করেছে। কোম্পানি ভারতে POCO M6 Plus 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটিতে 108MP ক্যামেরা, 16GB RAM (8GB+8GB) এবং 5,000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO M6 Plus 5G স্মার্টফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

POCO M6 Plus 5G এর দাম

  • 6GB RAM + 128GB Memory – ₹13,499
  • 8GB RAM + 128GB Memory – ₹14,499

POCO M6 Plus 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেল 6জিবি RAM এর দাম 13,499 টাকা এবং টপ মডেল 8জিবি RAM এর দাম 14,499 টাকা রাখা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টে 128জিবি স্টোরেজ সাপোর্ট করে। 5 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটি Ice Silver, Misty Lavender এবং Graphite Black এর মতো কালার অপশনে সেল করা হবে।

কোম্পানির পক্ষ থেকে POCO M6 Plus 5G ফোনটিতে 1000 টাকার ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। এই ফোনটির 6GB RAM ভেরিয়েন্টে 500 টাকার এক্সট্রা ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে। ডিসকাউন্টের পর এই ফোনটির দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে: 11,999 টাকা এবং 13,499 টাকা হবে। SBI, HDFC বা ICICI Bank কার্ডের সাহায্যে POCO M6 Plus 5G ফোনটিতে 1 হাজার টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।

POCO M6 Plus 5G এর স্পেসিফিকেশন

  • 6.79-ইঞ্চির এফএইচডি+ 120 হার্টস ডিসপ্লে
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 এআই প্রসেসর
  • 8জিবি RAM + 128জিবি স্টোরেজ
  • 8জিবি ভার্চুয়াল RAM
  • 108 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা
  • 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • 33 ওয়াট 5,030এমএএইচ ব্যাটারি

ডিসপ্লে: POCO M6 Plus 5G ফোনটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট 240হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 550নিটস ব্রাইটনেস রয়েছে। ডিসপ্লে সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে। এই ডিসপ্লে low blue light এবং L1 widevine সাপোর্ট যোগ করা হয়েছে।

প্রসেসর: নতুন POCO M6 Plus 5G ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 4 Gen2 AE চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। এই চিপসেটে 8-কোর প্রসেসর 2.3GHz ক্লক স্পীডযুক্ত দুটি Cortex-A78 কোর এবং 1.95GHz ক্লক স্পীডযুক্ত 6 Arm Cortex-A55 কোর রয়েছে। আমাদের করা টেস্টিঙে ফোনটি 433376 AnTuTu স্কোর পেয়েছে।

স্টোরেজ: POCO M6 Plus 5G স্মার্টফোনটি ভারতে 6জিবি RAM এবং 8জিবি RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 8জিবি ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM সহযোগিতায় 16GB RAM এর ক্ষমতা দেওয়া হয়েছে। এই ফোনটিতে 128GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। একইসঙ্গে 1টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য POCO M6+ 5G ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.75 অ্যাপারচারযুক্ত 108 মেগাপিক্সেল মেইন সেন্সর সহ 2 মেগাপিক্সেল Macro লেন্স এবং 3x ইন-সেন্সর জুম সহ Samsung ISOCELL HM6 সেন্সর সাপোর্ট করে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটিতে এফ/2.45 অ্যাপারচারযুক্ত 13MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO M6 Plus 5G ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,030mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ওএস: এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HyperOS সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে নতুন ফোনটিতে 2 বছরের ওএস আপডেট সহ পেশ করা হয়েছে। ফলে ফোনটিকে Android 16 তৈরি করে তোলে। এই ফোনটিতে 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী POCO M6+ ফোনটি 36 মাসের ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স দিতে সক্ষম।

POCO M6 Plus 5G এর ফিচার

  • POCO M6 Plus 5G স্মার্টফোনটিকে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP53 রেটিং দেওয়া হয়েছে।
  • এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক এবং সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে।
  • এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটি অপশনের জন্য এই ফোনটিতে Bluetooth 5 এবং 5GHz Wi-Fi রয়েছে।
  • এতে IR blaster সেন্সর দেওয়া হয়েছে, ফলে ফোনটি টিভি রিমোর্টের সাহায্যে ব্যাবহার করা যাবে।
  • এই ফোনটিতে 7 5G Bands ফিচার যোগ করা হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here