8 জানুয়ারী ভারতের বাজারে Poco তাদের নতুন Poco M8 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। আজ থেকে এই স্মার্টফোনের সেল শুরু হয়েছে। যারা শক্তিশালী ফিচার সহ কম দামে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আজ থেকেই স্মার্টফোনটি কিনতে পারেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Poco M8 5G স্মার্টফোনের দাম, অফার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
লঞ্চ অফার হিসাবে Poco তাদের প্রথম 12 ঘন্টার জন্য স্পেশাল ইন্ট্রোডাক্টরি প্রাইস জারি করেছে। এই অফারের অধীনে ফোনটির প্রাথমিক দাম 15,999 টাকা রাখা হয়েছে। আজ অর্থাৎ 13 জানুয়ারী দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত এই অফার চলবে। এই অফার চলাকালীন স্মার্টফোনটির 6GB + 128GB স্টোরেজ অপশনের দাম 15,999 টাকা, 8GB + 128GB স্টোরেজ অপশনের দাম 16,999 টাকা এবং 8GB + 256GB স্টোরেজ অপশনের দাম 18,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে ইউজাররা ICICI, HDFC এবং SBI ব্যাঙ্ক ক্রেডিট বা ডেভিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্টফোনটি কেনা যাবে।
অফার ছাড়া ভারতের বাজারে Poco M8 5G ফোনটির 6GB RAM এবং 128GB স্টোরেজ অপশনের দাম 18,999 টাকা, 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশনের দাম 19,999 টাকা, অন্যদিকে টপ ভেরিয়েন্ট 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশনের দাম 21,999 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটি Carbon Black, Glacial Blue এবং Frost Silver কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
POCO M8 5G স্মার্টফোনে 6.77 ইঞ্চির 3D কার্ভড AMOLED FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিটস পীক ব্রাইটনেসের পাশাপাশি 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। একইসঙ্গে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করার জন্য এতে Wet Touch 2.0 ফিচার যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য POCO M8 5G স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। এতে 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ ফিচার রয়েছে। এই ফোনটি Android 15 এবং HyperOS 2.0 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 4টি বড় Android আপডেট এবং 6 বছরের সিকিউরিটির আপডেট দেওয়া হয়েছে। একইসঙ্গে HyperOS 3.0 আপডেটও পাওয়া যাবে।
POCO M8 5G স্মার্টফোনটিতে ডুয়েল AI রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইসঙ্গে এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য POCO M8 5G স্মার্টফোনটিতে 5520mAh EV গ্রেড সিলিকন কার্বন দেওয়া হয়েছে এবং চার্জিংঙের জন্য POCO M8 5G স্মার্টফোনে 45W ফাস্ট চার্জিং এবং 18W রিভার্স ওয়ার্ড চার্জিং ফিচার রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে 5G, 4G LTE, Wi-Fi 5, Bluetooth 5.1 এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। ফোনটিতে IP65 ও IP66 রেটিং রয়েছে। একইসঙ্গে মজবুতির জন্য ফোনটিতে SGS MIL-STD-810H সার্টিফিকেশন যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির ওজন প্রায় 178 গ্রাম এবং থিকনেস 7.35mm রাখা হয়েছে।
যারা 20 হাজার টাকার কম দামে প্রিমিয়াম ডিজাইন, দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট, কার্ভড AMOLED ডিসপ্লে এবং স্মুথ পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Poco M8 5G ফোনটি ভালো অপশন হতে পারে।
ভারতের বাজারে এই স্মার্টফোনটি iQOO Z9 5G, Moto G85 এবং Redmi Note 14 স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে ।
যারা 20 হাজার টাকা রেঞ্জে Poco ব্র্যান্ডের ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Poco M8 5G ফোনটি কিনতে পারেন।











