ভারতে জারি হল Poco M8 সিরিজের টিজার, জানুয়ারি মাসে হতে চলেছে লঞ্চ 

Poco তাদের Poco M8 সিরিজ লঞ্চ করবে বলে জানিয়েছে। Poco India এর পক্ষ থেকে প্রথম ভারতে টিজার জারি করা হয়েছে। তাই শীঘ্রই Poco এর নতুন M-সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি এই সিরিজের অধীনে Poco M8 এবং Poco M8 Pro ফোনদুটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং সিরিজের টিজার এবং লিক ডিটেইলস সম্পর্কে। 

প্রথম টিজারের মাধ্যমে সিরিজের ফোন সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে খুব তাড়াতাড়ি ভারতে Poco তাদের নতুন M-সিরিজ স্মার্টফোন লঞ্চ করবে। এই সিরিজের অধীনে মিড-রেঞ্জে Poco M8 5G এবং Poco M8 Pro 5G ফোনগুলি পেশ করা হতে পারে। কোম্পানি এই সিরিজের মাধ্যমে বাজেট এবং মিড-রেঞ্জ সেগমেন্টের ইউজারদের টার্গেট করতে চাইছে। 

এই সপ্তাহের শেষের দিকে Poco তাদের Poco M8 সিরিজের লঞ্চ ডেট শেয়ার করতে পারে। জানিয়ে রাখি আগেই জানানো হয়েছে 2026 সালের 6 জানুয়ারি Redmi Note 15 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে। তাই জানিয়ারির শুরুতেই Poco M8 সিরিজও পেশ করা হতে পারে। এর ফলে ইউজাররা মিড-রেঞ্জ সেগমেন্টে অসাধারণ অপশন উপভোগ করতে পারবেন। 

প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Poco M8 সিরিজের অধীনের আপকামিং  Poco M8 এবং M8 Pro ফোনগুলি Redmi Note 15 এবং Redmi Note 15 Pro+ ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। তবে Redmi মডেলের তুলনায় Poco M8 সিরিজের ডিজাইনের ক্ষেত্রে পরিবর্তন করা হতে পারে।  

Poco M8 Pro ফোনটিতে 6.83 ইঞ্চির OLED প্যানেল দেওয়া হতে পারে। এতে 1.5K রেজোলিউশন (2772 × 1080 পিক্সেল) এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে Poco M8 ফোনটিতে  120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.77 ইঞ্চির OLED FHD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। 

প্রসেসিঙের জন্য Poco M8 ফোনটিতে Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,520mAh ব্যাটারি যোগ করা হতে পারে। অন্যদিকে Poco M8 Pro ফোনটিতে আরও শক্তিশালী Snapdragon 7s Gen 4 চিপসেট দেওয়া হতে পারে। একইসঙ্গে 6,500mAh বড় ব্যাটারি থাকতে পারে এবং 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। 

Poco M8 ফোনটি 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। একইভাবে Poco M8 Pro ফোনটি 8GB ও 12GB RAM অপশন সহ 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে  পারে।

রিপোর্টের মাধ্যমে আপকামিং সিরিজের ক্যামেরা সেকশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে Poco M8 Pro ফোনটি Redmi Note 15 Pro+ ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে বলে জানা গেছে। যদিও আসন্ন সিরিজ  বড় পরিবর্তন সহ লঞ্চ করা হতে পারে। একদিকে Redmi Note 15 Pro+ ফোনটিতে 200MP প্রাইমারি সেন্সর  দেওয়া হয়েছে। অন্যদিকে Poco M8 Pro ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। তবে আল্ট্রা-ওয়াইড এবং ফ্রন্ট ক্যামেরা সেটআপ Redmi Note 15 Pro+ ফোনের মতোই থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

ডিউরেবিলিটির জন্য Poco M8  ফোনটিতে IP65 রেটিং দেওয়া হতে পারে। অন্যদিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Poco M8 Pro ফোনটি IP68 রেটিং সহ লঞ্চ করা হতে পারে।   

যারা কম দামের মধ্যে শক্তিশালী পারফরমেন্স, AMOLED ডিসপ্লে ও ফাস্ট চার্জিং ফিচার সহ নতুন স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য মূলত Poco M8 সিরিজ ডিজাইন করা হচ্ছে। একইসঙ্গে যেসব বাজেট রেঞ্জে ফোনে গেমিং উপভোগ করতে চাইছেন, সেইসব ইউজারদের মধ্যে এই সিরিজ আকর্ষণীয় হয়ে উঠতে পারে। আপকামিং সিরিজ Redmi Note 15 সিরিজ, Realme Narzo 90 সিরিজ এবং iQOO Z10 সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। 

যারা 2026 সালের শুরুতেই নতুন, শক্তিশালী ও কম দামে স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁরা Poco M8 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। আমরা এই বিষয়ে প্রকাশ্যে আসা নতুন তথ্য পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। 

 

 



LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here