এই বছর জানুয়ারি মাসে POCO ভারতে তাদের POCO M8 ফোনটি লঞ্চ করেছিল। অন্যদিকে ব্র্যান্ড তাদের M-সিরিজের একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী খুব তাড়াতাড়ি কোম্পানি তাদের POCO M8s 5G ফোনটি পেশ করতে পারে। সম্প্রতি থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি স্পট করা হয়েছে। এই লিস্টিং দেখে মনে করা হচ্ছে কোম্পানি শীঘ্রই ফোনের নাম এবং লঞ্চ ডেট জানাতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO M8s 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
NBTC লিস্টিঙে POCO M8s 5G ফোনটি 26067PC09G মডেল নাম্বার সহ দেখা গেছে। এই সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে আসেনি, তবে আপকামিং ফোনের নাম কনফার্ম জানা গেছে। সাধারণত এই ধরনের লিস্টিঙের পর ফোন লঞ্চ হতে বেশি সময় লাগে না। তাই খুব তাড়াতাড়ি বাজারে POCO M8s ফোনটি পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।

এখনও পর্যন্ত POCO M8s ফোনের ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে না দেখে আভাস পাওয়া যাচ্ছে এটি POCO M8 ফোনের চেয়ে কিছুটা অ্যাফোডেবল বা আলাদা ভেরিয়েন্ট হতে পারে। আগেই কোম্পানির পক্ষ থেকে M-সিরিজের POCO M7 এবং M7 Plus ফোনগুলি লঞ্চ করা হয়েছিল। তাই M8s ফোনটি কোন ক্যাটাগরিতে লঞ্চ করা হবে, সেই বিষয়ে এখনও বোঝা যাচ্ছে না।
POCO M8 ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 3200nits পিক ব্রাইটনেস সাপোর্টেড 6.77 ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 20MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য POCO M8 ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,520mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি Android 15 বেস্ড HyperOS 2 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির ফোনটিতে 4+6 বছর পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট দেওয়া হবে। এটি ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব।
POCO M8 ফোনটি স্লিম ডিজাইন এবং স্মুথ ডিসপ্লের জন্য যথেষ্ট জনপ্রিয়। তবে ইউজারদের মধ্যে ফোনটির ক্যামেরা এবং সফটওয়্যারের জন্য কিছুটা নিরাশা রয়েছে। POCO M8s ফোনে এই এক্সপেরিয়েন্স আরও ভালোভাবে বা সস্তায় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অদূর ভবিষ্যতে এই ফোনটির ফিচার এবং দাম সম্পর্কে আরও তথ্য জানা যাবে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









