গত মাসে POCO ভারতীয় বাজারে তাদের নতুন লো বাজেট স্মার্টফোন POCO C3 নামে লঞ্চ করেছিল। এই ফোনটি মাত্র 7,499 টাকা দামে লঞ্চ হয়ে ব্র্যান্ডের সবচেয়ে সস্তা স্মার্টফোনে পরিণত হয়েছে। শাওমির সাব ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করে হিট হওয়ার পর এখন পোকো একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে ভারতে নিজের জায়গা গড়তে চাইছে। এবার খবর পাওয়া গেছে কোম্পানি একটি নতুন স্মার্টফোনে কাজ করছে যা শীঘ্রই লঞ্চ করা হবে। পোকোর এই আগামী স্মার্টফোন বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চেও স্পেসিফিকেশনের সঙ্গে লিস্টেড হয়ে গেছে।
গীকবেঞ্চে পোকোর এই আগামী স্মার্টফোন Xiaomi M2010JJ19CG মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। লিস্টিঙে ফোনটির নাম সম্পর্কে কিছু বলা হয়নি তবে মনে করা হচ্ছে এই ফোনটি পোকো ব্র্যান্ডেই লঞ্চ করা হবে। পোকো ফোনটির এই লিস্টিং আজ অর্থাৎ 17 নভেম্বর করা হয়েছে। সিঙ্গেল কোরে ফোনটি 299 স্কোর পেয়েছে এবং মাল্টি কোরে একে 1252 পয়েন্ট দেওয়া হয়েছে। গীকবেঞ্চের এই লিস্টিং থেকে যেমন ফোনটির কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে তেমনই আবার ফোনটির শীঘ্রই লঞ্চের সম্ভাবনাও বেড়ে গেছে।
পোকো ব্র্যান্ডের এই আগামী স্মার্টফোন গীকবেঞ্চে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লিস্টেড করা হয়েছে। লিস্টিং অনুযায়ী এই ফোনে 1.80 গিগাহার্টস বেস ফ্রিকোয়েন্সিযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। গীকবেঞ্চে ফোনটি 4 জিবি র্যামের সঙ্গে লিস্টেড করা হয়েছে। তবে আশা করা হচ্ছে ফোনটি একাধিক ভেরিয়েন্টে পেশ করা হবে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেটে রান করবে বলে জানা গেছে। তবে ফোনটির লঞ্চ ডিটেইলস ও অন্যান্য স্পেসিফিকেশনের জন্য অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন: 26 নভেম্বর ভারতে লঞ্চ হবে Nokia এর সস্তা স্মার্টফোন, পেশ করা হতে পারে Nokia 3.4 ও Nokia 2.4
POCO C3
ভারতে POCO C3 ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 7,499 টাকা। একইভাবে 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরিসহ ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Arctic Blue, Line Green ও Matte Black কালার ভেরিয়েন্টে সেল করা হয়।
কোম্পানির পক্ষ থেকে POCO C3 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 6.53 ইঞ্চির এইচডি+ সিনেমাটিক ডিসপ্লে আছে। এই ফোনটি P2i কোটেড করা হয়েছে ফলে ব্যবহারের সময় চোখ সুরক্ষিত রাখার পাশাপাশি জলের ছিটা থেকে ফোনের ক্ষতি হওয়া বাঁচায়। POCO C3 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা মিইউআই 12 এ কাজ করে। এছাড়া এই ফোনটি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এনএম টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে।
আরও পড়ুন: 5000mAh ব্যাটারী ও 4GB RAM এর সঙ্গে লঞ্চ হল সস্তা Vivo Y12s স্মার্টফোন
ফোটোগ্ৰাফির জন্য POCO C3 এর ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে স্কোয়ার শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলেরই একটি ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য POCO C3 তে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। POCO C3 একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিইর সঙ্গে ভয়েস ওভার ওয়াইফাই ফিচারযুক্ত। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে 3.5 এমএম জ্যাক আছে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য POCO C3 তে 5,000 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
