Home খবর 8,340mAh ব্যাটারি, 120Hz AMOLED ডিসপ্লে এবং 50MP OIS ক্যামেরা সহ লঞ্চ হল POCO X8 5G স্মার্টফোন, জেনে নিন দাম

8,340mAh ব্যাটারি, 120Hz AMOLED ডিসপ্লে এবং 50MP OIS ক্যামেরা সহ লঞ্চ হল POCO X8 5G স্মার্টফোন, জেনে নিন দাম

POCO গ্লোবাল মার্কেটে তাদের নতুন POCO X8 স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনে 8,340mAh সিলিকন-কার্বন ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট সহ 1.5K AMOLED ডিসপ্লে এবং Snapdragon 6s Gen 4 প্রসেসর যোগ করা হয়েছে এর সঙ্গে এই ফোনে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং রয়েছে। জানিয়ে রাখি আগামী 4 সেপ্টেম্বর ভারতে POCO X8 5G ফোনটি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

POCO X8 5G ফোনের স্পেসিফিকেশন

POCO X8 5G ফোনে 2772 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট দিতে সক্ষম। তবে Game Turbo মোডে ইন্সট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট বেড়ে 3,200Hz হয়ে যায়।

এই স্ক্রিনের পীক ব্রাইটনেস 3,500nits এবং সাধারণ ব্রাইটনেস 1,060nis। এতে 12-বিট কালার ডেপ্থ এবং DCI-P3 সাপোর্ট যোগ করা হয়েছে। চোখের সুরক্ষার জন্য এই ডিসপ্লেতে DC ডিমিং এবং 3,840Hz PWM ডিমিং রয়েছে। এর সঙ্গেই TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি এবং সার্কেডিয়ান-ফ্রেন্ডলি সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।

 

POCO X8 5G ফোনে প্রসেসিঙের জন্য Snapdragon 6s Gen 4 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করে। এই ফোনটি 6GB, 8GB এবং 12GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 128GB এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির 256GB মডেলে ফাস্ট UFS 3.1 স্টোরেজ টেকনোলজি এবং 128GB মডেলে UFS 2.2 স্টোরেজ টেকনোলজি যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য POCO X8 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনের উভয় ক্যামেরা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

POCO X8 5G ফোনের অন্যতম বিশেষত্ব হল ফোনটির 8,340mAh ব্যাটারি। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 67W HyperCharge ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এর সঙ্গে এই ফোনটি 22.5W ওয়্যার্ড রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে, ফলে এই ফোনের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করা যাবে। কোম্পানি জানিয়েছে 1,600 চার্জিং সাইকেলের পর‌ও ফোনটির ব্যাটারি হেল্থ 80 শতাংশ পর্যন্ত বজায় থাকবে। এছাড়াও এই ফোনে USB PD 2.0 এবং 3.0 সাপোর্ট যোগ করা হয়েছে।

জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য POCO X8 5G ফোনে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি দুই মিটার গভীর জলে 72 ঘন্টা পর্যন্ত ওয়াটার রেজিস্টেন্স টেস্ট এবং তিন মিটার ড্রপ টেস্ট পাস করেছে।

POCO X8 5G ফোনটি Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে Google Gemini, Circle to Search ও AI Erase এর মতো AI ফিচার দেওয়া হয়েছে। এতে ডুয়েল-ভিডিও রেকর্ডিং, NFC, IR ব্লাস্টার, ডুয়েল স্পিকার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

POCO X8 5G ফোনের দাম

গ্লোবাল মার্কেটে POCO X8 5G ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেল 269 ডলার অর্থাৎ প্রায় 25,538 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 8GB + 256GB মডেলের দাম 299 ডলার অর্থাৎ প্রায় 28,388 টাকা এবং 12GB + 256GB মডেলের দাম 349 ডলার অর্থাৎ প্রায় 33,135 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Black, White এবং Orange কালার অপশনে সেল করা হবে।