12GB RAM, 6500mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার সহ ভারতের বাজারে লঞ্চ হল POCO X8 Pro 5G

ভারতে অফিসিয়ালি POCO X8 Pro সিরিজ লঞ্চ হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে POCO X8 Pro এবং POCO X8 Pro Max নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। ফোনটি ভারতের প্রথম MediaTek Dimensity 9500s প্রসেসর সহ স্মার্টফোন হিসাবে পেশ করা POCO X8 Pro Max ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে 12GB RAM, MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর, 6500mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার সহ POCO X8 Pro ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

ভারতের বাজারে POCO X8 Pro ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM + 256GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 33,999 টাকা। এক‌ইভাবে 12GB RAM + 256GB Storage সহ ফোনটির টপ মডেল 35,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে HDFC, SBI বা ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ইউজারদের 3000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এত্ত ফলে ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে যথাক্রমে 30,999 টাকা এবং 32,999 টাকা। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে POCO X8 Pro Iron Man Edition লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে 34,999 টাকা।

POCO X8 Pro ফোনটি একটি কম্প্যাক্ট স্মার্টফোন এবং এতে 2756 x 1268 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। M10 AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং, HDR10+, 460ppi পিক্সেল ডেনসিটি এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের সিকিউরিটির জন্য এতে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের সুরক্ষার জন্য Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

POCO X8 Pro ফোনটি Android 16 বেসড HyperOS 3.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 8500 Ultra চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G720 MC8 GPU দেওয়া হয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটি ঠান্ডা রাখার জন্য এতে 5300mm2 3D liquid cooling টেকনোলজি যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য POCO X8 Pro ফোনে Dynamic RGB লাইট সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। কল, ম্যাসেজ ো নোটিফিকেশন এলে এই লাইট রিদম এফেক্ট দেয়। এই সেট‌আপে f/1.5 অ্যাপার্চারযুক্ত 50MP IMX882 প্রাইমারি OIS সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

POCO X8 Pro 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6500mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ফুল চার্জে 18 ঘন্টা অনলাইন ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 27W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে, এর ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

POCO X8 Pro 5G ফোনে মেটাল ফ্রেম এবং IP66+IP68+IP69+IP69k রেটিং রয়েছে। এই ফোনে Xiaomi offline communication এবং Wild boost optimisation ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here