Dimensity 9500s প্রসেসর সহ লঞ্চ হল ভারতের প্রথম POCO X8 Pro Max স্মার্টফোন, রয়েছে 9000mAh ব্যাটারি

গতকাল POCO ভারতের বাজারে তাদের ‘X8 Pro’ সিরিজ পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে POCO X8 Pro এবং POCO X8 Pro Max নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এর মধ্যে POCO X8 Pro ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। সিরিজের POCO X8 Pro Max ফোনটি ভারতের প্রথম MediaTek Dimensity 9500s প্রসেসর সহ স্মার্টফোনের স্থান দখল করেছে। এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

প্রসেসিঙের জন্য POCO X8 Pro Max ফোনে MediaTek Dimensity 9500s চিপসেট যোগ করা হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz থেকে 3.73GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 27,64,867 AnTuTu স্কোর পেয়েছে। হেভি প্রসেসিং এবং গেমিঙের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 3D ICELOOP টেকনোলজির সঙ্গে 5800mm² কুলিং চেম্বার রয়েছে।

POCO X8 Pro Max ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 9000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে সাধারণ ব্যাবহারের ক্ষেত্রে 3 দিন পর্যন্ত ব্যাক‌আপ পাওয়া যাবে। এছাড়াও ফুল চার্জে এই ফোনে 30 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

জানিয়ে রাখি এই ফোনটির বক্সের মধ্যেই 100W চার্জার দেওয়া হচ্ছে। POCO X8 Pro Max ফোনটি 27W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। অর্থাৎ এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনে বাইপাস চার্জিং ফিচার রয়েছে, এর মাধ্যমে হেভি প্রসেসিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার ট্রান্সফার করা হয়। এর ফলে ব্যাটারিতে চাপ পড়ে না এবং ফোন হীট কম হয়।

POCO X8 Pro Max 5G ফোনে 2772 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। M10 AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 447ppi পিক্সেল ডেনসিটি সহ 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ফোনের সিকিউরিটির জন্য 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং Gorilla Glass 7i কোটিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য POCO X8 Pro Max 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.5 অ্যাপার্চারযুক্ত 50MP Light fusion 600 প্রাইমারি OIS সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

POCO X8 Pro Max 5G ফোনটি Android 16 বেসড HyperOS 3.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এই ফোনে LPDDR5X Ultra RAM টেকনোলজি রয়েছে, যা মাল্টি টাস্কিং ফাস্ট ও স্মুথ করে তোলার পাশাপাশি প্রসেসিঙের ক্ষেত্রেও সাপোর্ট দেবে। এছাড়াও এই ফোনে Xiaomi offline communication এবং Wild boost optimisation ফিচার দেওয়া হয়েছে।

POCO X8 Pro Max 5G ফোনটির বডি মেটাল ফ্রেম দিয়ে তৈরি এবং এতে মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে গ্লাস ব্যাক প্যানেল রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66+IP68+IP69+IP69k রেটিং দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে Dynamic RGB লাইট যোগ করা হয়েছে, যা কল, ম্যাসেজ ও নোটিফিকেশন এলে রিদম এফেক্ট দেয় এবং এটি গেম লাইট এফেক্ট‌ও দিতে সক্ষম।

POCO X8 Pro Max 5G ফোনটি 12GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। ফোনটির 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 42,999 টাকা এবং 512GB স্টোরেজ মডেলের দাম 46,999 টাকা রাখা হয়েছে। প্রাথমিক সেলে এই ফোনটির দামে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে এই ফোনটি মাত্র 39,999 টাকা স্টার্টিং এফেক্টিভ প্রাইসে কেনা যাবে।

আগামী 23 মার্চ থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি Black, White এবং Blue কালার অপশনে সেল করা হবে। ফোনটি কেনার সময় HDFC, SBI বা ICICI ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 3,000 টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হবে। এছাড়াও এই ফোনটির সঙ্গে 3 মাসের Spotify এবং 2 মাসের YouTube premium পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here