PUBG Mobile এর অপেক্ষা BattleGrounds Mobile India গেমের রূপে খুব শীঘ্রই শেষ হতে চলেছে। ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া পাবজি মোবাইল এরই নতুন সংসকরন যা ইন্ডিয়ান ইউজার্সদের জন্য তৈরি করা হয়েছে। এই গেমটি শুধুমাত্র ভারতেই লঞ্চ হবে আর এখানকার প্লেয়াররাই এই মোবাইল গেমটি খেলতে পারবে। PUBG Mobile এর ক্রেজ চলাকালীন পুরো দেশে অনেকরকম অপ্রিয় ঘটনা সামনে এসেছিল যার পরে এই গেমকে আলোচনার শিকার হতে হয়েছিল। কিন্তু BattleGrounds Mobile India এর সাথে গেম নির্মাতারা চায়না যে এরকম আর কিছু আবার হোক। এই জন্য ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া নতুন নিয়মের সাথে বানানো হয়েছে যা পাবজি মোবাইল এর থেকে অনেকটা আলাদাই হবে। আমরা আগে 5টি এরকম পয়েন্ট বলেছি যেখানে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ফোনে ডাউনলোড করার আগে অবশ্যই জেনে নেওয়া উচিত যে PUBG MOBILE আর Battlegrounds Mobile India তে তফাত থাকবে।
ইন্ডিয়ান সার্ভারের হবে ব্যবহার
PUBG Mobile গেম ভারত সরকার এইজন্যই না করছিল কারন এই গেমের মুখ্য সার্ভার চিনে অবস্থিত ছিল আর ভারতীয় গেমার্স এবং প্লেয়ার্সদের ইন্ফরমেশন এবং ডেটা আবার চিনের সার্ভারে সেভ হতো। ইন্ডিয়ান গভর্মেন্ট এর কাছে এটি দেলের সুরক্ষার জন্য বিপদজনক মনে হচ্ছিল আর এই পাবজি মোবাইলকে ভারতে ব্যানের সম্মুখীন করতে হয়েছিল। কিন্তু BattleGrounds Mobile India গেমের মুখ্য সার্ভার ভারতে বানানো হয়েছে আর দেশের নাগরিকদের ডেটা নিজের দেশেই সেভ থাকবে।
উলঙ্গ থাকবে না প্লেয়ার
পাবজি মোবাইলে প্লেয়ার অর্থাৎ ক্যারেক্টার এর স্কিন এবং ড্রেস গুলি গেমেই পাওয়া যেত। এই ড্রেস ছাড়া প্লেয়ার বিনা কাপড়েও থাকতে পারতো। PUBG Mobile এর বিরুদ্ধে এটিও বড়ো অভিযোগ ছিল যে মেল আর ফিমেল প্লেয়ার ক্যারেক্টার উলঙ্গ থাকতো। কিন্তু BattleGrounds Mobile India তে এরকম হবে না। প্লেয়ার গেমের শুরু থেকেই ড্রেস পরা অবস্থায় দেখা যাবে আর সেটিকে উলঙ্গ করা যাবে না।
ভায়লেন্স কম হবে
BattleGrounds Mobile India তে এই কথার বিশেষ খেয়াল রাখা হয়েছে যে বেশি হিংসাত্মক আচরন না দেখানো হয়। এই গেমে ভায়লেন্স সিন অনেকটাই সিমিত রাখা হয়েছে। শোনা যাচ্ছে যে গেমে কিলিং এর সময় ব্লাড স্প্ল্যাশ অর্থাৎ রক্ত ছিটার রঙও লালের বদলে সবুজ দেখানো হবে। ডেথ শট ভিসুয়াল বেশি ক্লিয়ার হবে না আর এরকম সময়ে গ্রাফিক্সও ব্লার করে দেওয়া হবে।
খেলার টাইম থাকবে সীমিত
PUBG Mobile এর সময় অভিভাবকদের অভিযোগ ছিল যে তাদের বাচ্চারা সারা দিনে মোবাইল নিয়ে পড়ে থাকে আর পাবজি খেলতে তাকে। এরকম করায় অনেক যুবকদের শারিরীক আর মানসিক রোগের সম্মুখীন করতে হয়েছিল। অনেক বাচ্চারা তো গেম খেলার নেশায় সঠিক সময়ে খাওয়াও ছেড়ে দিয়েছিল। কিন্তু BattleGrounds Mobile India এর সাথে যাতে এরকম না হয় এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখা হয়েছে। এই গেমে 18 বছরের কম বয়সের বাচ্চারা একদিনে বেশির বেশি 3 ঘন্টাই এই মোবাইল গেমটি খেলতে পারবে।
টাকা খরচা করাতেও থাকবে সীমাবদ্ধতা
গেম খেলার নেশায় খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার সাথেই অনেকে নিজের টাকাও দিয়ে দিয়েছিল আর বাচ্চারা নিজের মা-বাবার অনেক টাকা চুরি করে সব টাকা PUBG Mobile এ খরচ করে দিয়েছিল। কিন্তু ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে টাকা খরচ করারও সীমা রাখা হয়েছে। কোনো প্লেয়ার এক দিনে অধিকতম 7,000 টাকাই এই গেমে খরচা করতে পারবে আর এই গেমের আইটেম আপগ্রেড করতে পারবে। শুধু এটুকুই না টাকা খরচ করার জন্য ঘরের বড়ো কারও নাম্বার ভেরিফাই করতে হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
