ভারতে দিন দিন EV অর্থাৎ ইলেকট্রিকের সাহায্যে চার্জ হওয়া ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে। মানুষ ব্যাটারি চালিত স্কুটি যেমন Electric Scooter, Electric Bike এবং Electric Car এর প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং কিনছে। বর্তমানে, ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ি বেশ ব্যয়বহুল এবং তাই অনেকেই এখন ইলেকট্রিক গাড়ি না কিনে আরও কিছুদিন অপেক্ষা করছেন। তবে কেরালার এক বাসিন্দা, ইলেকট্রিক গাড়ি কবে সস্তা হবে, সেই অপেক্ষায় না থেকে, নিজেই ইলেকট্রিক গাড়ি Pulkoodu তৈরি করেছেন যা এক চার্জে 60 কিলোমিটার রেঞ্জ প্রদান করে।
Pulkoodu Electric Car
কেরালার কোল্লাম জেলার বাসিন্দা 67 বছর বয়সী অ্যান্টনি জন এই কাজটি করেছেন। তিনি এই গাড়িটির নাম দিয়েছেন Pulkoodu। এই নামের মানে কি তা আমরা জানি না, আর সেটা জানার জন্য গুগলের সাহায্য নিয়েও কোন লাভ হয়নি। হ্যাঁ, আপনি যদি Pulkoodu এর অর্থ জেনে থাকেন , তাহলে অবশ্যই জানাবেন। যেখানে অন্যান্য কোম্পানির তৈরি ইলেকট্রিক গাড়ি অনেক দামে বিক্রি হচ্ছে সেখানে এই ব্যক্তির তৈরি Pulkoodu ইলেকট্রিক গাড়ি তৈরি করতে খরচ হয়েছে মাত্র 4.5 লাখ টাকা। এই পোস্টে আপনাদের এই দুর্দান্ত দেশীয় মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক গাড়ির ফিচার সম্পর্কে জানাবো।
মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক কার
অ্যান্টনি জন তার নিজের গ্যারেজে এই দেশীয় ইলেকট্রিক গাড়িটি তৈরি করেছেন। 2018 সালে অ্যান্টনির মাথায় এই গাড়ি তৈরির আইডিয়া আসে। অ্যান্টনি নিজেই গ্যারেজে গাড়ির পুরো বডি ডিজাইন করেছিলেন এবং পরে গাড়ির সমস্ত ওয়্যারিং নিজেই করেছিলেন। Pulkoodu ইলেকট্রিক গাড়িটি টু সিটার, যেখানে স্টিয়ারিং, এক্সিলারেটর, ক্লাচ, ব্রেক, হেডলাইট এবং ফগ লাইট ইন্ডিকেটর সহ, ফ্রন্ট এবং ব্যাক ওয়াইপার দেওয়া হয়েছে। অ্যান্টনির মতে, একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে, Pulkoodu ইলেকট্রিক গাড়ি 60 কিলোমিটার গতিতে চলতে পারে। এই গাড়ির সর্বোচ্চ স্পিড ঘন্টায় 25 কিলোমিটার বলা হয়েছে।
এভাবেই বানিয়েছেন দেশীয় ইলেকট্রিক গাড়ি
অ্যান্টনি জন একটি মিডিয়া ইইন্টারভিউতে বলেছেন যে তিনি বহু বছর ধরেই অফিসে যেতে ইলেকট্রিক স্কুটার ব্যবহার করছেন। কিন্তু তারপর একটি ফরাসি গাড়ি দেখে তিনি নিজস্ব ইলেকট্রিক গাড়ি বানানোর কথা ভাবেন। Pulkoodu তৈরির সময়, প্রথমে তারা 20AH ব্যাটারি ব্যবহার করেছিলেন যা একটি 150 কেজি গাড়িতে মাত্র 12 কিলোমিটার মাইলেজ দিচ্ছিল। কিন্তু জন এর অফিস 15 কিলোমিটার দূরে ছিল, তাই তার আরও শক্তি পাওয়ারের প্রয়োজন ছিল।
Pulkoodu ইলেকট্রিক গাড়িতে, জন তখন 52AH Lithium Ferro Phosphate ব্যাটারি ব্যবহার করেছিলেন। এই ব্যাটারি শুধু দীর্ঘ রেঞ্জই দেয়, তাই নয়। এর সবথেকে বড় ফিচার হল এই ব্যাটারিতে কখনও আগুন ধরবে না। অর্থাৎ সিকিউরিটির দিক থেকেও Pulkoodu অনেক নিরাপদ। এই ইলেকট্রিক গাড়িতে বাজাজ অটো রিক্সার চাকা ব্যবহার করা হয়েছে। Pulkoodu সম্পূর্ণ চার্জে 60 কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং অ্যান্টনি জন এর মতে, এটি চার্জ করতে মাত্র 5 টাকা বিদ্যুৎ খরচ হয়। এই ইলেকট্রিক গাড়ির ছাদ এন্ট্রি রাস্ট তৈরি করা হয়েছে, যার অর্থ এতে কখনই মরিচা পড়বে না।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












